নিউজ পোল ব্যুরো: নতুন করে আর একবার প্রশ্ন উঠছে, এই দেশে বিচার পেতে কতটা হাঁটতে হয় এক অভিভাবককে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ফের দিল্লির (Delhi) উদ্দেশে পাড়ি দিলেন আর.জি. কর মেডিক্যাল কলেজের (RG Kar Case) নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা।
আরও পড়ুন: শুল্ক চাপেও স্থির ভারতীয় অর্থনীতি, আশাবাদী RBI
২০২৪ সালের ৯ অগাস্ট, এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নির্মম খুনের ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলা। সেই ভয়াবহ ঘটনার পর পেরিয়ে গেছে পুরো একটা বছর। কিন্তু আজও পরিবারটির অভিযোগ, বিচার (RG Kar Case) মেলেনি। অভিযোগ, তদন্তে গড়িমসি, রাজনৈতিক অসংবেদনশীলতা ও প্রশাসনিক নীরবতা।
এই অবস্থায়, ২০২৫-এর আর এক ৯ অগাস্ট আসার আগেই ফের দিল্লি (Delhi) পৌঁছলেন অভয়ার (RG Kar Case) পরিবার। বুধবার সকালে তারা রওনা দেন রাজধানীর উদ্দেশে। তাদের আশা, বৃহস্পতিবার (৭ অগাস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ হবে। যদিও সময় এখনও চূড়ান্ত হয়নি, পরিবার সূত্রে দাবি, ৯০ শতাংশ নিশ্চিত এই সাক্ষাৎ। এই সফরে শুধু অমিত শাহই নয়, সিবিআই-এর (CBI) ডিরেক্টর ও সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নিহত তরুণীর বাবা। তার কথায়, “এটাই আমাদের আসল লড়াই। যাতে আমার মেয়ের মৃত্যু বিচারহীন না থাকে।”
গত বছর দুর্গাপুজোর (Durgapuja) পরে টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি জানিয়েছিলেন নিহত চিকিৎসকের মা। এমনকি ২২ অক্টোবর অমিত শাহকে চিঠিও পাঠানো হয়েছিল। কিন্তু উত্তর মেলেনি। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও (Draupadi Murmu) সাক্ষাতের আবেদন জানানো হয়েছিল— সেখানেও বিফল প্রচেষ্টা। বিচারের আশায়, ফের একবার রাজধানীর দরজায় কড়া নাড়ছে এক শহিদ কন্যার পরিবার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
