নিউজ পোল ব্যুরো: সম্প্রতি রাজ্যে একের পর এক অমানবিক ও দৃষ্টিকটূ ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের ক্ষোভ ফুটে উঠছে রাজপথে। অভয়া কাণ্ড (RG Kar Case) ও কসবা ল কলেজ (kasba Law College) এর ঘটনায় মানুষ সুবিচারের দাবিতে সোচ্চার। এই প্রেক্ষাপটে বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) রাজ্যের শাসকদল এবং প্রশাসনের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে কড়া নজরদারি, শহরে লোহার ব্যারিকেডে ঘেরা নিরাপত্তার বলয়
অভয়ার সুবিচার ও মানুষের ক্ষোভ:
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “একটি কিশোরীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পরও আজ পর্যন্ত তার পরিবার সুবিচার পায়নি। এমনকি সিবিআই তদন্ত নিয়েও সংশয় প্রকাশ করেছেন তার মা-বাবা। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন—এই রাজ্যে কি সত্যিই বিচার পাওয়া যায়? তাই তারা রাস্তায় নেমেছেন। শাসক দল সবকিছু চেপে রাখতে চায়, কিন্তু মানুষ তা মানছে না। কসবার (Kasba) ঘটনার পর এই ক্ষোভ আরও বিস্ফোরিত হয়েছে।”
সিবিআই (CBI) তদন্ত নিয়ে পরিবারের অসন্তোষ:
“যখন এমন নৃশংস ঘটনার তদন্তেও পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। অভয়ার পরিবার যে প্রশ্ন তুলেছে তা যুক্তিসঙ্গত। আদালতের হস্তক্ষেপে নতুন করে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করা হয়েছে, যাদের দিয়ে তদন্ত করানো হয়েছে, তাদের ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে। সুবিচার নিশ্চিত করতেই হবে।”
গণতান্ত্রিক আন্দোলনে দমননীতি:
“এই রাজ্যে (Dilip Ghosh) যদি কেউ গণতান্ত্রিক পথে প্রতিবাদ করে, তৎক্ষণাৎ সরকার মামলা, সাসপেনশন ও ট্রান্সফারের মাধ্যমে ভয় দেখায়। ডাক্তার, ছাত্র, শিক্ষক—সবাইকে সরকার শাসনযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়। এটা প্রমাণ করে তারা জনরোষের মুখে কতটা ভীত।”
নবান্ন অভিযানে নিরাপত্তা ও সরকারের ভয়:
“নবান্ন অভিযানে (Nabanna Abhijan) সরকার অতিরিক্ত নিরাপত্তা দিচ্ছে, কারণ এটা আর কোনও রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটা জনতার আন্দোলন। সরকারের ধারণা নেই, কত মানুষ রাস্তায় নামতে পারেন। তাই আগেভাগেই তারা সুরক্ষার নামে দমননীতি মেনে চলেছে। এতে প্রমাণ হয় সরকার জনতার অভিমত নিয়ে আতঙ্কে রয়েছে।”
ভুয়ো ভোটার ও নির্বাচন কমিশনের পদক্ষেপ:
“নির্বাচন কমিশন (Election Commission) যখন মুখ্যসচিবকে চিঠি দেয়, তখন বোঝা যায় কেন্দ্রের দৃষ্টিতে এই রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। বিহারে সফল হওয়ার পরে বাংলার মানুষ আশাবাদী যে এখানে অবশেষে সুষ্ঠু নির্বাচন হবে। শাসক দল ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করে ক্ষমতা ধরে রাখতে চায়। যেসব অফিসারদের বরখাস্ত করা হয়েছে, তাদের আবার কাজে লাগানো হচ্ছে। এটা প্রমাণ করে রাজ্য সরকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।”
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরিবার নিয়ে অখিল গিরির মন্তব্য:
“অখিল গিরি (Akhil Giri) প্রায়শই দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক মন্তব্য করে থাকেন। রাষ্ট্রপতি, রাজ্যপাল হোক বা বিরোধী নেতাদের পরিবার। যারা হিন্দু শরণার্থী হিসেবে ভারতে এসেছেন, তাদের প্রতি এই ধরনের অবমাননা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এখন তো সিএএ আইন হয়েছে। ভারত তাদের আশ্রয় দিয়েছে। একজন মন্ত্রী হিসেবে তার আরও সংবেদনশীল ও সংযত হওয়া উচিত।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
