নিউজ পোল ব্যুরো: আর জি কর কান্ডের (RG Kar Case) বর্ষপূর্তির প্রেক্ষাপটে আন্দোলনের ডাক পড়েছে ফের। কিন্তু এবার আগেভাগেই প্রস্তুত প্রশাসন। রাস্তায় রাস্তায় (Nabanna Abhijan) অতিরিক্ত পুলিশ, কন্টেনার, স্টিল ও অ্যালুমিনিয়ামের ব্যারিকেড, জলকামান, এমনকি পোস্টার পড়েছে “আইন ভাঙবেন না”, “শান্তি বজায় রাখুন” বার্তা নিয়ে।
আরও পড়ুন: Kolkata: দৌড়, রং ও দেশের প্রতি শ্রদ্ধা, রাজভবনে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-র শিল্পভিত্তিক সূচনা
লালবাজার (Lal bazar) সূত্রের খবর, শনিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তালিকায় রয়েছে বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, জওহরলাল নেহরু রোড, হাইড রোড, রেড রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, হাওড়া সেতু সহ একাধিক চৌমাথা ও সংযোগপথ। শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শুক্রবার (Friday) এক জরুরি সাংবাদিক সম্মেলনে আইনশৃঙ্খলার এডিজি জাভেদ শামিম স্পষ্ট জানান, শান্তিপূর্ণ মিছিলে কোনও আপত্তি নেই, তবে নবান্ন (Nabanna Abhijan) সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে, ফলে সেখানে জমায়েত নিষিদ্ধ।
প্রশাসনের পক্ষ থেকে বিকল্প জমায়েতস্থল (Nabanna Abhijan) হিসেবে চিহ্নিত হয়েছে সাঁতরাগাছি (Santragachi) বাসস্ট্যান্ড। এছাড়া অনুমোদিত জায়গাগুলির মধ্যে রয়েছে মন্দিরতলা বাসস্ট্যান্ড, বঙ্কিম সেতুর নিচে এবং হাওড়া ময়দান। যেখানে সর্বাধিক ১২০০ জন অংশ নিতে পারবেন। হাওড়া ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাও স্পষ্ট করেছেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট বা সহিংসতা বরদাস্ত করা হবে না। আইন ভাঙলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
