নিউজ পোল ব্যুরো: শহর কলকাতা (Kolkata) বরাবরই শিল্প, সংস্কৃতি আর ক্রীড়ার মেলবন্ধনে অনন্য। সেই ঐতিহ্যেই এবার যোগ হল এক নতুন অধ্যায়—Tata Steel Kolkata 25K-র দশম বর্ষপূর্তির উদযাপন, যেখানে কেবল দৌড় নয়, ক্যানভাসেও ধরা পড়ল জীবনের গতি, সাহস আর সমর্পণের গল্প।

প্রতিবছরের মতোই (Kolkata) এই বছরও ২৫ কিমি দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হতে চলেছে ১০ই ডিসেম্বর ২০২৫-এ। তবে এবারের উদ্যোগে শিল্প ও সেনার মেলবন্ধন যেন এক নতুন মাত্রা যোগ করল। কলকাতার (Kolkata) বিভিন্ন নামী আর্ট কলেজের ২৫ জন উদীয়মান শিল্পী একত্রিত হয়ে তুলিতে ফুটিয়ে তুললেন দৌড়, উদ্দীপনা, সাহস আর দেশের প্রতি শ্রদ্ধার রঙিন ছবি। এই শিল্পকর্মগুলি শুধু চোখের আনন্দই নয়, এগুলির ভবিষ্যৎ রয়েছে আরও তাৎপর্যপূর্ণ। প্রদর্শনের পর এগুলি বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে, তা পুরোপুরি প্রদান করা হবে Indian Army Welfare Fund-এ। এইভাবেই রঙে-তুলিতে শহর জানাবে দেশের বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন টাটা স্টিলের উচ্চপদস্থ আধিকারিক, ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র অফিসার, এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন প্রশান্ত সাহা, রূপসা দাশগুপ্ত, দোলন দাসভৌমিক বাসু ও মাধবীলতা মিত্র।শুধু ক্রীড়া নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ এবং শিল্পের মাধ্যমে সংহতির বার্তা পৌঁছে দেওয়ার এক দৃষ্টান্ত স্থাপন এই অনুষ্ঠান। বলা চলে, এবার “Tata Steel Kolkata 25K” শুধু পায়ের দৌড় নয়, মন ছুঁয়ে যাওয়া এক ক্যানভাসও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
