Nabanna Abhiyan: মেয়ের সঙ্গে ঘটা ঘটনার বিচার চেয়ে নবান্ন অভিযানের ডাক অভয়ার বাবা-মায়ের, সামিল হচ্ছে তামান্নার পরিবার

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: আজ ৯ আগস্ট আরজি করের সেই বিভীষিকাময় দিনের এক বছর। আজকের দিনেই কর্মরত অবস্থায় আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছিল এক তরুণী চিকিৎসককে। যার চোখে ছিল বাবা-মায়ের ইচ্ছাপূরণ, নামের পাশে একাধিক ডিগ্রি আর মানুষের সেবা করার স্বপ্ন। সেই স্বপ্ন একরাতেই শেষ হয়ে গিয়েছিল। সন্তান হারানোর যন্ত্রণায় বুক ফাটছে অভয়ার বাবা-মায়ে। মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চেয়ে হন্যে হয়ে ঘুরছেন। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন সন্তানহারা বাবা। মেয়ের মৃত্যুর এক বছর পূর্ণের দিনে নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) ডাক দিয়েছেন তারা। সেই মিছিলে সামিল হবেন তামান্না খাতুনের পরিবার।

মেয়ের সঙ্গে ঘটা ঘটনার বিচার চেয়ে অভিযানে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন অভয়ার বাবা-মা। বিজেপি জানিয়েছে তাঁরা কোনও দলীয় পতাকা ছাড়াই মিছিলে সামিল হবেন। সেই অভিযানে সামিল হয়ে মেয়ের মৃত্যুর বিচার চাইতে আসছেন তামান্নার পরিবার। উল্লেখ্য, কালীগঞ্জে বিধানসভায় উপনির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের বিজয়োল্লাসের সময় বোমার আঘাতে মৃত্যু হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্নার। একরত্তির পরিবারের অভিযোগ মেয়ের মৃত্যুর সঙ্গে যুক্ত অনেকেই এখনও অধরা। তাই অভয়ার সঙ্গেই বিচার চাইতে সামিল হচ্ছেন নবান্ন অভিযানে।

আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে কড়া নজরদারি, শহরে লোহার ব্যারিকেডে ঘেরা নিরাপত্তার বলয়

অন্যদিকে নবান্ন অভিযান আটকাতে পুলিশ নানা ব্যবস্থা নিয়েছে। রাস্তা আটকানো হয়েছে কন্টেনার, ব্যারিকেড দিয়ে। অভিযান নিয়ে অভয়ার বাবা-মা বলেন, “কোনও ব্যারিকেড দিয়ে মানুষের প্রতিবাদ থামানো যাবে না। মানুষের প্রতিবাদে সব ব্যারিকেড উড়ে যাবে।” লালবাজার (Lal bazar) সূত্রের খবর, শনিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তালিকায় রয়েছে বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, জওহরলাল নেহরু রোড, হাইড রোড, রেড রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, হাওড়া সেতু সহ একাধিক চৌমাথা ও সংযোগপথ। শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শুক্রবার (Friday) এক জরুরি সাংবাদিক সম্মেলনে আইনশৃঙ্খলার এডিজি জাভেদ শামিম স্পষ্ট জানান, শান্তিপূর্ণ মিছিলে কোনও আপত্তি নেই, তবে নবান্ন (Nabanna Abhijan) সংলগ্ন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে, ফলে সেখানে জমায়েত নিষিদ্ধ। হাওড়া সিটি পুলিশের তরফে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার বার্তা দেওয়া হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole