Mamata Banerjee : ডিলিমিটেশন বিল নিয়ে তোপ মমতার, ‘দেশকে টুকরো করার চক্রান্ত’ কোচবিহার থেকে কড়া বার্তা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: লোকসভায় সম্প্রতি পেশ হয়েছে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব , যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক (Political Controversy)। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে প্রায় ৮৫০-তে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে। তবে এই উদ্যোগকে ঘিরে বিশেষ করে দক্ষিণী রাজ্যগুলির তরফে বঞ্চনার অভিযোগ উঠেছে। সেই বিরোধিতার সুরে এবার সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কোচবিহারের এক নির্বাচনী জনসভা থেকে তিনি কেন্দ্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) অভিযোগ করেন, আসন সংখ্যা বাড়ানোর নামে দেশের ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামোকে বিভক্ত করার চেষ্টা চলছে। তার কথায়, ‘যখন আমি এখানে সভা করছি, তখনই এই বিল নিয়ে আসা হয়েছে। আমাকে নির্বাচনের কাজ ছেড়ে ২১ জন সাংসদকে লোকসভায় পাঠাতে হয়েছে। ওরা জানে তারা হারবে, তাই আসন সংখ্যা বাড়িয়ে নিজেদের সুবিধা করার চেষ্টা করছে।’

আরও পড়ুন: Kolkata Metro Disruption : অফিস টাইমে বড়সড় বিভ্রাট, সিগন্যাল সমস্যায় এয়ারপোর্ট-নোয়াপাড়া মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এই পুনর্বিন্যাসের ফলে বহু জেলার স্বাতন্ত্র্যই নষ্ট হয়ে যেতে পারে। ‘একদিন দেখবেন কোচবিহার বলে কিছু নেই, উত্তর দিনাজপুর, দার্জিলিং বা শিলিগুড়ির অস্তিত্বই মুছে যাবে’ এমনই দাবি করেন তিনি। বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, ‘এদের লজ্জা নেই, ভয় নেই। কিন্তু মনে রাখতে হবে, সময় বদলাতে এক মুহূর্ত লাগে। আজ ক্ষমতায় থাকলেও কাল পরিস্থিতি উল্টে যেতে পারে।’ তিনি মানুষের অধিকার রক্ষার প্রশ্নে আপসহীন থাকার বার্তা দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এ প্রসঙ্গে তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন এবং স্মরণ করেন রবীন্দ্রনাথ-এর ভূমিকা। তার বক্তব্য, ‘বঙ্গভঙ্গের সময় যেমন লড়াই হয়েছিল, আজও যদি মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়, আমরা একইভাবে রুখে দাঁড়াব।’ নির্বাচনকালীন সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে শীতলকুচির মতো ঘটনা বাংলার মানুষ ভুলে যায়নি। তার দাবি, বাংলার মানুষ আর অত্যাচার সহ্য করতে রাজি নয় এবং রাজ্যের স্বার্থ রক্ষায় লড়াই চালিয়ে যাবে।