Kolkata Metro Disruption : অফিস টাইমে বড়সড় বিভ্রাট, সিগন্যাল সমস্যায় এয়ারপোর্ট-নোয়াপাড়া মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: ব্যস্ত অফিস টাইমে হঠাৎই বড়সড় বিপর্যয় নেমে আসে হলুদ লাইনে (Kolkata Metro Disruption)। এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া (Airport to Noapara Metro) পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থার গুরুতর ত্রুটির কারণে (Kolkata Metro Disruption)। ফলে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইনের পরিষেবা স্বাভাবিক রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই এয়ারপোর্ট-নোয়াপাড়া মেট্রো (Airport to Noapara Metro) রুটটি খুব বেশি দিন আগে চালু হয়নি। গত বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে এই গুরুত্বপূর্ণ রুটের উদ্বোধন করেন। তারপর থেকেই দ্রুত যাতায়াতের সুবিধা পেয়ে এই পথে যাত্রী সংখ্যা ক্রমশ বেড়েছে। বিশেষ করে অফিসযাত্রীদের কাছে এই রুট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে (Kolkata Metro Disruption)।

আরও পড়ুন: TCS Controversy : টিসিএস কাণ্ডে নতুন মোড়! গর্ভবতী দাবি পলাতক অভিযুক্তের, আগাম জামিনে আবেদন ঘিরে তোলপাড়

শুক্রবার সকালেও তার ব্যতিক্রম হয়নি। জয়হিন্দ (এয়ারপোর্ট) মেট্রো স্টেশনে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। কিন্তু সকাল ১০টা ১৪ মিনিট নাগাদ আচমকাই অটোমেটিক সিগন্যালিং সিস্টেমে গোলযোগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রেক খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা। শুরু হয় তড়িঘড়ি মেরামতির কাজ। তবে দীর্ঘ সময় কেটে গেলেও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে ম্যানুয়াল পদ্ধতিতে মেট্রো পরিষেবা চালু করা হয়। যদিও পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। অত্যন্ত ধীর গতিতে চলছে ট্রেন, এবং দীর্ঘ বিরতি দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে (Kolkata Metro Disruption)। এতে করে যাত্রীদের অপেক্ষার সময় বেড়ে গিয়েছে বহুগুণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

কলকাতা মেট্রো শহরের অন্যতম প্রধান গণপরিবহণ ব্যবস্থা (Kolkata Metro Disruption)। বিশেষ করে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইন সবচেয়ে ব্যস্ত রুট হিসেবে পরিচিত। এই লাইনে মাঝেমধ্যেই প্রযুক্তিগত সমস্যার কারণে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। সেই অভিজ্ঞতা এখনও টাটকা থাকতেই এবার হলুদ লাইনের যাত্রীরাও একই সমস্যার মুখে পড়লেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে এমন বিপর্যয়ে চরম অসুবিধার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে (Kolkata Metro Disruption)। দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।