নিউজ পোল ব্যুরো: আইপিএল নিলামের (IPL Auction) আগে কোচিং প্যানেল সেট করে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টিম সাউদিকে (Tim Southee) বোলিং কোচ করল কেকেআর ম্যানেজমেন্ট। পরের বছরের মার্চে আইপিএল (IPL)। শুরু হতে বাকি এখনও চার মাস। তবে এখন থেকেই দল গোছাতে শুরু করেছে কেকেআর (KKR) সহ ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে কেকেআরের মত কোচিং প্যানেলে বদল আর কোনও ফ্রাঞ্চাইজিতে দেখা যাবে না।
হত আইপিএলে কেকেআর আশানুরূপ ফল করতে পারেনি। তাই চন্দ্রকান্ত পন্ডিতকে (Chandrakant Pandit) সরিয়ে আসন্ন আসরে কলকাতার প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় অভিষেক নায়ারকে(Abhishek Nayar)। এরপর সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয় অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী তারকা শেন ওয়াটসনকে। এবার নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদি তাদের সঙ্গে বোলিং কোচ হলেন।

কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore) জানিয়েছেন, ‘কেকেআর ফ্যামেলিতে টিম সাউদিকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। এবার তিনি এলেন কোচিংয়ে জোর বাড়াতে। আমাদের বোলিং বিভাগকে সঠিক শেপে আনার জন্য ওর অভিজ্ঞতা, পরিকল্পনা দক্ষতা বড় ভূমিকা নেবে। ওর নেতৃত্ব ও ধীরস্থির মনোভাব সাহায্য করবে। আমাদের তরুণ বোলারদের জন্য আদর্শ মেন্টর হবে ও।’
আরও পড়ুন:Pawan Ruia: ৩১৭ কোটি টাকার সাইবার প্রতারণা! পবন রুইয়া ও সহযোগীদের জিজ্ঞাসাবাদ
২০২১ মরসুমে কলকাতায় যোগ দিয়ে তিন মরসুম আইপিএল খেলেছেন সাউদি। এর আগে ২০১১-২৩ আসরে চেন্নাই, রাজস্থান, বেঙ্গালুরু ও মুম্বাইতে দেখা গেছে প্রাক্তন কিউই তারকাকে। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে অল্প সময়ের মাঝেই কোচিংয়ে যোগ দেন তিনি। প্রাক্তন এই ডানহাতি পেসার ইংল্যান্ডের বোলিং বিভাগে কাজ করেছেন।

আইপিএলে এক সময় কলকাতার হয়ে প্রতিনিধিত্ব করা সাউদি এবার কোচ হয়ে ফিরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘কলকাতা আমার কাছে সবসময় ঘরের মতো, তাদের হয়ে নতুন ভূমিকায় ফেরা অনেক সম্মানের আমার কাছে। এই ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতি দারুণ, সমর্থক ও খেলোয়াড়দের দারুণ একটি গ্রুপ আছে। ২০২৬ আইপিএলে দল যেন সাফল্য পায় সেলক্ষ্যে আমি বোলারদের নিয়ে কাজ করব।’
এর আগে কলকাতার পেস বোলিং কোচের দায়িত্বে ভরত অরুন এবং স্পিন বিভাগ সামলেছেন কার্ল ক্রো। দুজনই এবার লখনৌ সুপার জায়ান্টসের কোচিংয়ে যুক্ত হয়েছেন। ফলে সাউদির পর কলকাতার স্পিন বিভাগেও এবার নতুন কাউকে দেখা যাবে। এ ছাড়া গত মরসুম থেকে তাদের মেন্টরের ভূমিকায় আছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্রাভো।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। এজন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিটি দলকে জমা দিতে হবে তাদের ‘রিটেইনড’ ও ‘রিলিজডড’ ক্রিকেটারদের তালিকা। এরপর নিলামের জন্য চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।
