Sandeep Nandy resigned: ইস্টবেঙ্গল থেকে পদত্যাগ করলেন সন্দীপ নন্দী

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইএফ শিল্ডের (IFA Shield) ফাইনালের হারের জেরে ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী (Sandeep Nandy) পদত্যাগ করলেন। পুরো ম্যাচে দাপট দেখিয়ে শেষে টাইব্রেকারে মোহনবাগানের হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। আর সেই পরাজয়ের পরই হেডকোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) আঙুল উঠিয়েছিলেন সন্দীপ নন্দীর সিদ্ধান্তের দিকে। তারপরই দুই কোচের মধ্যে পরিস্থিতি বদলাতে থাকে। গোয়া (Goa) বিমানবন্দরে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তারপরই পদত্যাগ করেন সন্দীপ নন্দী।

আরও পড়ুন:Weather Update: সপ্তাহের শুরুতেই রোদঝলমলে আকাশ! মুখে হাসি বঙ্গবাসীর

শনিবারের সন্ধ্যায় ইস্টবেঙ্গল (East Bengal) বনাম মোহনবাগানের (Mohun Bagan)নির্ধারিত সময়ের ডার্বিতে ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। আর সেখানেই বড় ভুল করে বসে ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে একাধিক গোলরক্ষাকারী প্রভসুখন সিং গিলকে সরিয়ে গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে (Debjit Majumdar) মাঠে নামানো হয়। তাতে কোনও লাভ তো হয়ইনি, বরং লোকসানের খাতায় নাম লিখিয়েছে লাল হলুদ। এদিকে, জয় গুপ্তার গোল ঠেকিয়ে দেন বিশাল কাইথ। আর সেখানেই ভাগ্য জিতে নেয় মোহনবাগান। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের হারের পর পূর্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিয়েই ক্ষোভ জাহির করতে থাকেন ভক্তরা।

বলা বাহুল্য, পরিস্থিতি ক্রমশ বেগতিক দেখে তড়িঘড়ি নিজের ভুল স্বীকার করে নেন অস্কার। তবে তিনি স্পষ্ট জানান, ‘দেবজিৎকে মাঠে নামানোর সিদ্ধান্তটা ভুল ছিল। কিন্তু তাঁকে মাঠে নামানোর পরামর্শ দিয়েছিলেন সহকারি কোচেরা।’ এরপরই দলের ব্যর্থতায় লাল হলুদ সমর্থকদের ক্ষোভের আগুন ক্রমশ পুঞ্জিভূত হতে শুরু করে। শেষে জানা যায়, দেবজিৎ মজুমদারকে মাঠে নামানোর পরামর্শ দিয়েছিলেন ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী। সূত্রের খবর, গোটা বিষয় প্রকাশ্যে আসার আগে থেকেই লাল হলুদের ঘরে তৈরি হয়েছিল অন্তরদ্বন্দ্ব। আর এসব কিছুকে সামনে রেখেই সোমবার গোলকিপার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সুপার কাপ খেলতে ইস্টবেঙ্গল স্কোয়াডের সাথে গোয়ায় পৌঁছে গিয়েছিলেন সন্দীপ নন্দী। সেখানেই নাকি গত ডার্বির সিদ্ধান্তের জন্য প্রধান কোচের কাছে ক্ষমা চান তিনি। তবে শোনা যায়, সন্দীপের ক্ষমা চাওয়ার পরও নাকি অস্কার পাল্টা চটে যান এবং তাঁকে অপমান করেন। সূত্রের যা দাবি, ওই অপমান সহ্য করতে না পেরেই প্রিয় দলের বড় পদ ছাড়লেন ইস্টবেঙ্গল অন্তপ্রাণ সন্দীপ নন্দী।