নিউজ পোল ব্যুরো: আইপিএল ২০২৬ (IPL 2026) মরসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে। রাজস্থান রয়্যালসের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দিশান্ত ইয়াগনিককে (Dishant Yagnik) তাদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করেছে কেকেআর ম্যানেজমেন্ট।
২১ জানুয়ারি ২০২৬ তারিখে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। দিশান্ত ইয়াগ্নিক কেকেআর-এর সেই নতুন কোচিং ইউনিটে যোগ দিচ্ছেন যেখানে প্রধান কোচের দায়িত্বে রয়েছেন অভিষেক নায়ার।
আরও পড়ুন:Saina Nehwal :অবসর নিলেন সাইনা নেওয়াল
৪২ বছর বয়সী দিশান্ত ইয়াগ্নিক একজন প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে তিনি রাজস্থানের হয়ে ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। আইপিএলে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি রাজস্থান রয়্যালসের সদস্য ছিলেন এবং ২৫টি ম্যাচ খেলেছেন। ২০১৭ সালে সক্রিয় ক্রিকেট থেকে অবসরের পর তিনি কোচিং পেশায় যোগ দেন। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ হিসেবে সফলভাবে কাজ করেছেন।

কেকেআর ম্যানেজমেন্ট মনে করে, ইয়াগনিকের আধুনিক ফিল্ডিং প্রশিক্ষণ পদ্ধতি এবং খুঁটিনাটি বিষয়ের ওপর গভীর নজর দলকে আসন্ন মরসুমে বাড়তি সুবিধা দেবে। বিশেষ করে স্লিপ ক্যাচিং, বাউন্ডারি লাইনে ফিল্ডিং এবং চাপের মুখে রিফ্লেক্স উন্নত করার ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। একজন প্রাক্তন উইকেটরক্ষক হওয়ায় উইকেটকিপিং এবং ইন-ফিল্ড পজিশনিং নিয়েও তিনি কাজ করবেন। দিশান্ত ইয়াগ্নিকের যোগদানের মাধ্যমে কেকেআর-এর কোচিং স্টাফ এখন বেশ তারকাবহুল। প্রধান কোচ হিসেবে রয়েছেন অভিষেক নায়ার, মেন্টর ডোয়েন ব্রাভো, সহকারী কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদি, পাওয়ার হিটিং কোচ আন্দ্রে রাসেল, ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক।

এবারের নিলামে ২৫.২ কোটি টাকার বিনিময়ে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনি ছাড়া মাথিসা পাথিরানাকে ছিনিয়ে আনা হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে। ১৮ কোটির বিনিময়ে কেকেআর দলে নিয়েছে দ্বীপরাষ্ট্রের পেসারকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উইকেট কিপিং বিভাগে ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে নিয়েছে কেকেআর। তেজস্বী সিং ও সার্থক রঞ্জনের মতো তরুণ প্রতিভাকে দলে নিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। কার্তিক ত্যাগী ও আকাশ দীপের উপস্থিতি কেকেআর-এর বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। কেকেআর ভক্তরা আশা করছেন, নতুন এই কোচিং স্টাফের অধীনে ২০২৪ সালের চ্যাম্পিয়নরা ২০২৬ সালে আবারও শিরোপা জয়ের লড়ায়ে ফিরবে।
