Sports News : আল নাসেরকে সমীহ করলেও জেতার লক্ষ্য নিয়েই নামবে এফসি গোয়া

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: মোহনবাগান এসিএল টু থেকে ছিটকে যাওয়ার পর ভারতের পতাকা এএফসিতে এখন এফসি গোয়ার হাতে (Sports News)। এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ। বুধবার তারা খেলতে নামবে আল নাসেরের বিরুদ্ধে। তারকা খচিত আল নাসেরের বিরুদ্ধে খেলতে নামার আগে নিজেদের মানসিক ভাবে তৈরি করছে এফসি গোয়া।এই আল নাসেরের বিরুদ্ধে নামার আগে ছেলেদের কী বলছেন কোচ মানালো মারকুয়েজ! মঙ্গলবার সাংবাদিক বৈঠলে জানালেন তিনি।

প্রতিপক্ষ আল নাসেরকে সমীহ করে কোচ মানালো মারকুয়েজ জানান, ‘আল নাসেরের মত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা সাধারণ ম্যাচ নয়। কারণ ওরা শক্তিশালী দল। পরিষ্কার ওদের পাল্লাভারী। আমরা শুধু লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামব। আর ম্যাচটা জেতার চেষ্টা করব।’

আরও পড়ুন:Pet Restaurant : বর্ধমানে খুলল দেশের প্রথম পোষ্য-বান্ধব রেস্তরাঁ, পরিবারের সঙ্গে পোষ্যও উপভোগ করবে উৎসবের আনন্দ

এই টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপে রয়েছে এফসি গোয়া। পরের রাউন্ডে যাওয়ার রাস্তা তাদের জন্য বেশ কঠিন। এ বিষয়ে কোচ বলেন, ‘এই প্রতিযোগিতায় আমাদের কতটা সুযোগ আছে তা নিয়ে বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে। আমরা গ্রুপ স্টেজ নিয়ে কথাই বলতাম না যদি আমরা আল সিবকে না হারাতাম। আমার মতে ওরাও শক্তিশালী দল ছিল। এখন আমাদের এই শক্তিশালী দলের গ্রুপেই খেলতে হবে।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই টুর্নামেন্টে এখন কোন অঙ্কে এগোতে চান মানালো? সে বিষয়েও পরিষ্কার উত্তর দেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। তিনি বলেন, ‘আমরা ঘরের মাঠে যেভাবে আল জাওরাকে যেভাবে হারিয়েছি, সেভাবেই যদি খেলতে পারি তাহলে এই প্রতিযোগিতায় আরও এগোতে পারব।’ প্রসঙ্গত, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল তা নষ্ট। আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলেন। কিন্তু তিনি দলের সঙ্গে গোয়া আসেননি। যদিও তার ভারতে আসা নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। তিনি না আসায় মন ভেঙেছে ভারতের ফুটবল প্রেমীদের। তাকে ছাড়াও আল নাসের দলে রয়েছে একাধিক তারকা। এবার দেখার তাদের বিরুদ্ধে কেমন খেলে এফসি গোয়া।