Pet Restaurant : বর্ধমানে খুলল দেশের প্রথম পোষ্য-বান্ধব রেস্তরাঁ, পরিবারের সঙ্গে পোষ্যও উপভোগ করবে উৎসবের আনন্দ

রাজ্য

নিউজ পোল ব্যুরো: উৎসবের মরশুম মানেই পরিবারের (family outing)সঙ্গে আনন্দ, ঘোরাফেরা আর খাওয়াদাওয়া (restaurant)। তবে শহরের তুলনায় জেলার ক্ষেত্রে কিছুটা আলাদা চ্যালেঞ্জ থাকে। বাড়িতে যদি চারপেয়ে সন্তান থাকে, তাহলে তাদের সঙ্গে কোথাও যাওয়া সহজ নয়। আর যারা বাড়িতে রেখে উৎসব পালন করতে চান, তাদেরও আনন্দটা কিছুটা কমে যায়। এই চিন্তাকে মাথায় রেখেই বর্ধমানে(Bardhaman )নতুন এক অভিনব উদ্যোগ শুরু হয়েছে।

মুচিপাড়া এলাকায় চালু হয়েছে ‘পেট ম্যানসন’ নামের বিশেষ একটি রেস্তরাঁ (pet-friendly), যা শুধু পরিবারের সদস্যদের জন্য নয়, পোষ্যদের জন্যও তৈরি। এখানে পরিবারের সঙ্গে পোষ্যদের নিয়ে যেকোনো অনুষ্ঠান, জন্মদিন (birthday party) বা ছোট খাট উদযাপন করা সম্ভব। রেস্তরাঁটির মূল উদ্দেশ্যই হলো, শহরের অধিকাংশ বাড়িতেই থাকা পোষ্যদেরও পরিবারের সদস্য হিসেবে গণ্য করা। স্বাভাবিকভাবেই পোষ্যদের সঙ্গে উৎসব উদযাপন অনেকেই চায়, কিন্তু সাধারণ রেস্তরাঁতে এটি সম্ভব হয় না।

আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মার মন্দিরে কালীপুজোর পর পুজো দিলেন, ভক্তদের সঙ্গে জনসংযোগ

‘পেট ম্যানসন’ সেই সমস্যা সমাধান করেছে। এখানে কেবল মানুষদের জন্য নয়, পোষ্যদের জন্যও আলাদা খাবারের ব্যবস্থা রয়েছে। বিশেষভাবে তৈরি কেক, বিস্কুট, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, মকটেল সহ আরও নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। খাবারগুলো সুন্দরভাবে নির্দিষ্ট টেবিলে সাজানো থাকে, যাতে পরিবারের সদস্য এবং পোষ্য সবার জন্য সমান আনন্দের পরিবেশ থাকে। এছাড়াও, রেস্তরাঁটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পোষ্যরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। নিরাপদ পরিবেশে, তাদের খেলার স্থান এবং খাবারের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে পরিবারগুলো তাদের চারপায়ে সন্তানদের নিয়ে বাইরে এসে, বাড়ির মতো আরাম এবং আনন্দ অনুভব করতে পারবে।

 

ফলে বর্ধমানে এই নতুন ‘পেট ম্যানসন’ শুধু খাওয়া-দাওয়া নয়, বরং এক নতুন ধরনের পারিবারিক অভিজ্ঞতা (family outing) এনে দিয়েছে। এবার উৎসবের সময় আর পোষ্যদের ছাড়া আনন্দ উদযাপন করার চিন্তা নেই। পরিবারের প্রতিটি সদস্য মানুষ হোক বা পোষ্য সবার জন্য তৈরি হয়েছে এক স্বপ্নের পরিবেশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole