Roosha Chatterjee : রুশা চট্টোপাধ্যায়ের সুখবর! আমেরিকায় কন্যাসন্তান নিয়ে দীপাবলির শুভেচ্ছা

পেজ 3

নিউজ পোল ব্যুরো:ধারাবাহিকের জনপ্রিয় মুখ রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee) এবার নিজ জীবনের এক নতুন অধ্যায়ের আনন্দ ভাগ করে নিলেন। ২০২৩ সালে হাবরার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করার পর রুশা স্বামীর সঙ্গে আমেরিকায় (USA)পাড়ি দেন। স্বামী পেশায় একজন ইঞ্জিনিয়ার। বিয়ের পরই রুশা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সংসার গড়ে তোলেন।

সোশ্যাল মিডিয়ায় রুশা(Roosha Chatterjee) মাঝে মাঝে ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন। এবার দীপাবলির (Diwali)উৎসবের মরশুমে তিনি নিজের নতুন পরিচয় মা হওয়ার আনন্দ সম্মিলিত করে সকলকে সুখবর দিলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি কন্যাসন্তানকে কোলে ধরে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, “আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।”

আরও পড়ুন: Pet Restaurant : বর্ধমানে খুলল দেশের প্রথম পোষ্য-বান্ধব রেস্তরাঁ, পরিবারের সঙ্গে পোষ্যও উপভোগ করবে উৎসবের আনন্দ

এই পোস্টে রুশার অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেছেন। কেউ বলেন, “অভিনয় জীবন শেষ হলেও ব্যক্তিগত জীবনে রুশা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন।” অনেকে মন্তব্য করেছেন, “মেয়ের সঙ্গে রুশার ছবি হৃদয় ছুঁয়ে গেছে।”

রুশা চট্টোপাধ্যায়ের (Roosha Chatterjee)অভিনয় যাত্রা শুরু হয় ২০০৯ সালে, জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’-র মাধ্যমে। এরপর ২০১৩ সালে মূল চরিত্রে অভিনয় করে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে দর্শকদের মন জয় করেন। পরবর্তীতে ‘শ্রীময়ী’ ধারাবাহিকেও তাকে দেখা যায়। সেখানে তিনি ইন্দ্রাণী হালদারের পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ‘খেলাঘর’ ধারাবাহিকেও দর্শকরা তাকে উপভোগ করেছেন।বিয়ের পর রুশা ক্যামেরার সামনে আর ফেরেননি। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবন ও পরিবারের আনন্দ ভাগ করে নেয়ার মাধ্যমে তিনি অনুরাগীদের সঙ্গে সংযোগ রাখছেন। এবার মেয়ের আগমনে নতুন দায়িত্ব ও আনন্দের সঙ্গে রুশার জীবন আরও সমৃদ্ধ হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দীপাবলির এই শুভ মুহূর্তে রুশা চট্টোপাধ্যায়ের(Roosha Chatterjee) পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছে অনুরাগীরা, আর রুশার নিজস্ব কন্যাসন্তানকে কোলে ধরে দেওয়া ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।