নিউজ পোল ব্যুরো: কালীপুজোয় (Kali Puja 2025) দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ ছিল একেবারে রোদ ঝলমলে। বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। আলোর উৎসব দীপাবলি (Diwali) কাটল মনোরম আবহাওয়ায়। এখন প্রশ্ন ভাইফোঁটার (Bhai Phonta Weather Update) দিন ও তার পরের আবহাওয়া কেমন থাকবে? সেই নিয়েই জানাল বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের (Southwest Bay of Bengal) মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর (West Central Bay of Bengal) এলাকায় একটি নিম্নচাপ (Low Pressure Area) তৈরি হয়েছে। সেটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হতে পারে আগামী কয়েক দিনের মধ্যেই। এই সিস্টেমটির অভিমুখ মূলত তামিলনাড়ু (Tamil Nadu), পদুচেরি (Puducherry) এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ (South Andhra Pradesh) উপকূলের দিকে।
তবে আপাতত বাংলার (West Bengal Weather) জন্য সুখবর ভাইফোঁটার দিন আকাশ থাকবে ঝলমলে। সকালবেলা হালকা কুয়াশা (Fog) বা ধোঁয়াশা (Haze) থাকতে পারে, বিশেষ করে গ্রামীণ ও নদীসংলগ্ন এলাকায়। পাহাড়ি জেলাগুলিতে (Hill Districts) সকালে ঘন কুয়াশা দেখা দিতে পারে, কিন্তু বাকি রাজ্যে থাকবে পরিষ্কার আকাশ ও মনোরম আবহাওয়া। তবে ভাইফোঁটার পরই (Post Bhai Phonta Rain Forecast) আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৪ অক্টোবর শুক্রবার থেকে ফের সক্রিয় হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore) এবং ঝাড়গ্রাম (Jhargram)—এ বজ্রবিদ্যুৎসহ (Thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টির (Moderate Rainfall) সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
২৫ অক্টোবর শনিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের আকাশ হবে মেঘলা (Cloudy Sky), সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার (Thunder & Lightning with Gusty Wind) আশঙ্কা। শনিবার, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দখিনা বাতাস (Southerly Wind) ও পশ্চিমী হাওয়ার (Western Disturbance) সংস্পর্শে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ, ভাইফোঁটার পরে ফের একবার বৃষ্টি নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত ভাইফোঁটার উৎসবে আকাশ থাকবে রোদে ভরা, তবে সপ্তাহান্তে আবার ভিজতে পারে বাংলা।
