Vijay-Rashmika: নিমন্ত্রণ তালিকায় নাম না থাকায় বাড়িতে ডেকে আপ্যায়ন, বিজয়–রশ্মিকার আয়োজনে তোলপাড়!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বিয়ের এক মাসও পেরোয়নি এর মধ্যেই আবার আলোচনায় নবদম্পতি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা (Vijay-Rashmika)। রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে উদয়পুর-এ পরিবারের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন তাঁরা, পরে হায়দরাবাদ-এ বসেছিল তারকাখচিত প্রীতিভোজের আসর। ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ সেই অনুষ্ঠানে হাজির থাকলেও, সব আয়োজন শেষ হওয়ার পরেও যেন বাকি রয়ে গিয়েছিল কিছু তাই এবার নিজের বাড়িতেই এক ‘বিশেষ’ অতিথির জন্য আলাদা করে খাওয়াদাওয়া ও আড্ডার আয়োজন করলেন এই চর্চিত তারকা-যুগল, যা ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে

আরও পড়ুন: Rajnya Haldar : নির্দল প্রার্থী হয়ে দুই কেন্দ্র থেকে লড়াইয়ের ঘোষণা রাজন্যা হালদারের

অনেকেরই প্রথমে ধারণা হয়েছিল, নিশ্চয়ই ইন্ডাস্ট্রির কোনও নামী বা প্রভাবশালী ব্যক্তির জন্য এই বিশেষ আয়োজন করেছিলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। কিন্তু পরে জানা যায়, বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং আরও আবেগঘন। নবদম্পতির (Vijay-Rashmika) বিয়ের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই নাকি খুব মনখারাপ করেছিল তাঁদের এক খুদে ভক্ত, কারণ সে কাছ থেকে প্রিয় তারকাদের সেই মুহূর্তের অংশ হতে পারেনি। সেই ছোট্ট অনুরাগীর অভিমান ভাঙাতেই তাঁকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান দু’জন, আর সেখানেই তার জন্য সাজানো হয় বিশেষ খাওয়া-দাওয়া ও সময় কাটানোর আয়োজন—তারকা-জগতের ব্যস্ততার মাঝেও এই মানবিক উদ্যোগে মুগ্ধ হয়েছেন অনেকেই। সেই মুহূর্তগুলির ভিডিয়োও পরে প্রকাশ্যে আসে, আর তাতেই আরও স্পষ্ট হয়ে ওঠে নবদম্পতি (Vijay-Rashmika)

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা-র সহজ, আন্তরিক আচরণ। ক্লিপে দেখা যায়, বিজয়ের বাড়ির অন্দরমহলে খুদে অনুরাগীর সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন রশ্মিকা, আর কখনও বা সেই শিশুকে কোলে নিয়ে গোটা বাড়ি ঘুরে দেখাচ্ছেন বিজয় নিজে। শুধু আদরেই থেমে থাকেননি তাঁরা—লাড্ডু, পোলাও-সহ নানা পদে আপ্যায়ন করে ছোট্ট অতিথির জন্য সাজিয়ে তুলেছিলেন একেবারে আলাদা আয়োজন। মাঝেমধ্যে স্নেহভরা চুম্বন আর মায়াভরা কথায় ভরিয়ে দিয়েছেন শিশুটিকে। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়, অনেকেই মন্তব্য করেন—তারকা হলেও মানুষ হিসেবে তাঁদের এই সহজাত মমতাই তাঁদের আরও প্রিয় করে তোলে, আর ছোট্ট ভক্তকে হাসতে দেখে খুশি হয়েছেন অভিনেতা-অভিনেত্রীও (Vijay-Rashmika)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole