Rajarhat: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা রাজারহাটে! নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে গেল যাত্রীবোঝাই বাস,আহত ৫০

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা রাজারহাটের (Rajarhat) হাড়োয়া খালের কাছে। বেড়াচাঁপা থেকে করুণাময়ীর উদ্দেশে রওনা হওয়া একটি যাত্রীবোঝাই বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে উল্টে পড়ে যায়। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় (Rajarhat)। প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায়, সকাল প্রায় সাতটা নাগাদ বাসটি যথেষ্ট দ্রুতগতিতে চলছিল। সেই সময় হাড়োয়া খালের মোড়ে পৌঁছতেই চালক সম্ভবত ভারসাম্য হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি উল্টে গিয়ে খালের জলে তলিয়ে যেতে থাকে। স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান।

আরও পড়ুন: Jiban Krishna Saha: ‘২৫ হাজার জীবন শেষ, এখনো অনুতাপ নেই’, জীবনকৃষ্ণ সাহার জামিন খারিজ, ইডির যুক্তিতে সায় আদালতের

রাজারহাট (Rajarhat) থানার পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে গুরুতর আহতদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে চলছিল এবং ব্রেক সিস্টেমেও ত্রুটি থাকতে পারে। রাজারহাট হারোয়া খালে যাত্রী বোঝাই বাস উল্টে যায়। ঘটনায় আহত ৪২ জনকে নিয়ে আসা হয়েছে রাজারহাট রেকজোয়ানি ব্লক প্রাথমিক হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে। ৭ জন গুরুতর আহতকে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে রাস্তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন। অনেকের অভিযোগ, ওই রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে এবং পর্যাপ্ত সাইনবোর্ড বা রেলিং না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাস চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole