Taratala Flyover : লোড টেস্টিংয়ের জন্য আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ তারাতলা ফ্লাইওভার, জারি ট্রাফিক নির্দেশিকা

কলকাতা

নিউজ পোল ব্যুরো: সেতুর নিরাপত্তা ও কাঠামোগত সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে লোড টেস্টিংয়ের কাজ শুরু হতে চলেছে তারাতলা ফ্লাইওভারে (Taratala Flyover)। এই কারণেই আজ শনিবার থেকে আগামী ১৬ ডিসেম্বর, মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে এই গুরুত্বপূর্ণ উড়ালপুল। পূর্ত দফতর (পিডব্লিউডি) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) যৌথ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকেই তারাতলা ফ্লাইওভার (Taratala Flyover) বন্ধ করে দেওয়া হবে। টানা কয়েকদিন ধরে চলবে লোড টেস্টিং ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা। এই কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অর্থাৎ, এই সময়সীমার মধ্যে কোনও যানবাহনই তারাতলা ফ্লাইওভার (Taratala Flyover) ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন : Weather Update : রাজ্যজুড়ে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে নামছে পারদ, জানাল আলিপুর আবহাওয়া দফতর

লোড টেস্টিং (Load Testing) চলাকালীন যানজট এড়াতে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কাজ চলাকালীন তারাতলা ক্রসিং এলাকা যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানানো হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ব্যস্ত সময়ের মধ্যে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বেহালা দিক থেকে আলিপুরমুখী যানবাহনগুলিকে করুণাময়ী সেতু ব্যবহার করে গন্তব্যে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, আলিপুর থেকে বেহালার দিকে যাতায়াতকারী গাড়িগুলির জন্য নির্দিষ্ট বিকল্প পথ ঠিক করা হয়েছে। এই রুটে দুর্গাপুর সেতু, হাইড রোড এবং নিউ আলিপুর হয়ে চলাচল করতে বলা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্তা জানিয়েছেন, শহরের দক্ষিণ অংশে এই ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সাময়িক অসুবিধা হলেও দীর্ঘমেয়াদি নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোড টেস্টিংয়ের (Load Testing) মাধ্যমে সেতুর বহনক্ষমতা, কাঠামোগত শক্তি এবং ভবিষ্যৎ ব্যবহারের নিরাপত্তা খতিয়ে দেখা হবে। পুলিশ ও প্রশাসনের তরফে নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে, এই ক’দিন আগেভাগে যাত্রাপথ ঠিক করে বেরোন এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলুন। সহযোগিতা করলে কাজ দ্রুত ও নিরাপদে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।