Kolkata Water Crisis : জলমগ্ন শহরে নতুন আতঙ্ক,পাম্প ফেটে পানীয় জলের ঘাটতি! আজ থেকে জল পাবে না শহরের একাধিক ওয়ার্ড!

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো:কলকাতার (Kolkata Flood) কপালে যেন ভোগান্তির শেষ নেই। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের এক বড় অংশ জলে তলিয়ে যায়। শহরের বিভিন্ন এলাকায় জল স্তর হাঁটু থেকে কোমর পর্যন্ত পৌঁছেছে। শুধু রাস্তাঘাটই নয়, অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই জল-যন্ত্রণার শিকার হন। দুর্ঘটনার খবরও আসে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

আরও পড়ুন: Mamata Banerjee : বৃষ্টিতে শহরে ঝুঁকি, সিইএসসি দাবি: ‘সব জায়গায় নজর রাখা হচ্ছে, কর্মীরা দিনরাত তৎপর’

ভোগান্তি শেষ হওয়ার আগেই বুধবার নতুন সমস্যা দেখা দিয়েছে। কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) জানিয়েছে, মঙ্গলবার রাতে আচমকাই বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের (Booster Pump Station) ভালভ ফেটে যায়। এই বুস্টার পাম্প থেকে উত্তর কলকাতার ৪টি ওয়ার্ডে পানীয় জল (Drinking Water) সরবরাহ করা হয়। ভালভ ফেটে যাওয়ার ফলে ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড, উল্টোডাঙা, কাঁকুড়গাছি ও বাগমারির মতো ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে জল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জল সরবরাহ বিভাগের ডিজি ও পুরসভার শীর্ষকর্তারা রাতেই মেরামতির কাজে নেমেছেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও, শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো মেরামতি সম্পন্ন হয়নি। ফলে বুধবার সকাল থেকে মুচিবাজার, কাঁকুড়গাছি, ফুলবাগানসহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পৌঁছানো বন্ধ থাকতে পারে। অতিরিক্ত জল জমা ও বাড়ির রিসার্ভারে পানি ঢুকে যাওয়ায় বহু মানুষের পানীয় জলও দূষিত হয়ে গেছে। শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পৌরসভার কলের জলই এখন ভরসা, আর সেটিও যদি না পৌঁছায়, তাহলে কষ্ট আরও বাড়বে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মঙ্গলবার স্তব্ধ শহরে অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছিলেন। অফিস বা প্রয়োজনীয় কাজে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বুধবার সকাল থেকেই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। তবে জলাবদ্ধতা ও পানীয় জলের সংকট (Water Shortage) মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন বড় চ্যালেঞ্জ। শহরের বিভিন্ন সরকারি বিভাগের তৎপরতার সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক থাকা প্রয়োজন। কলকাতার এই জলাভূমি ও পানীয় জলের সংকট নতুন করে জানান দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে শহরের অবকাঠামোর দুর্বলতা কতোটা ক্ষতি করতে পারে।