Chicken Breast : স্বাদে নয়, পুষ্টিতে সেরা! কেন প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা জরুরি চিকেন ব্রেস্টপিস

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: বেশিরভাগ মানুষই মুরগির লেগপিসের দিকেই বেশি ঝোঁকেন। নরম মাংস, বেশি স্বাদ—এই দুই কারণেই লেগপিস অনেকের প্রথম পছন্দ। তার ঠিক উল্টো দিকে রয়েছে মুরগির ব্রেস্টপিস (Chicken Breast)। অনেকের অভিযোগ, এই অংশের মাংস শক্ত, চিবোতে কষ্ট হয়, স্বাদও তুলনামূলক কম। তাই স্টেক বা বিশেষ রান্না ছাড়া খুব কম মানুষই ব্রেস্টপিস (Chicken Breast) খেতে চান। কিন্তু স্বাদের বিচার ছাড়িয়ে যদি পুষ্টিগুণের কথা ভাবা হয়, তাহলে মুরগির ব্রেস্টপিস (Chicken Breast) নিঃসন্দেহে সেরা পছন্দ। বিশেষ করে যারা শরীরচর্চা করেন বা সুস্থ জীবনযাপনে বিশ্বাসী, তাদের খাদ্যতালিকায় এই মাংস থাকা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন : Chintapfu Trek : নেপালের পাহাড়ি সৌন্দর্যের রত্ন! বাঙালি পর্যটকদের নতুন প্রিয় ট্রেক চিন্তাফু

চিকেন ব্রেস্টপিস (Chicken Breast) মূলত প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস। ১০০ গ্রাম সিদ্ধ ব্রেস্টপিসে প্রায় ৩১ গ্রাম প্রোটিন পাওয়া যায়, যা পেশি গঠন ও পেশির ক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই প্রোটিনের মধ্যে থাকা প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পেশির কোষ মেরামত করে এবং ভারী শরীরচর্চার পর দ্রুত রিকভারি পেতে সাহায্য করে। তাই নিয়মিত জিম করা বা শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ব্রেস্টপিস (Chicken Breast) অত্যন্ত উপকারী। এই মাংসের আরেকটি বড় সুবিধা হল এতে ফ্যাটের পরিমাণ খুবই কম। ১০০ গ্রাম ব্রেস্টপিসে (Chicken Breast) মাত্র ৩.৬ গ্রাম ফ্যাট থাকে এবং প্রায় নেই বললেই চলে স্যাচুরেটেড ফ্যাট। ফলে হৃদ্‌যন্ত্রের উপর চাপ কম পড়ে এবং কোলেস্টেরলের ঝুঁকিও কম থাকে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান বা ফিট থাকতে চান, তাঁদের জন্য এটি আদর্শ একটি খাবার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

চিকেন ব্রেস্টপিস (Chicken Breast) ভিটামিন বি কমপ্লেক্সে সমৃদ্ধ। এতে থাকা নিয়াসিন, পাইরিডক্সিন ও রাইবোফ্লাভিন শরীরের এনার্জি মেটাবলিজমকে সক্রিয় রাখে। দৈনন্দিন কাজকর্ম বা কায়িক পরিশ্রমে শরীরকে চাঙ্গা রাখতে এই ভিটামিনগুলির ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও এই অংশের মাংসে ফসফরাস, সেলেনিয়াম ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেল পাওয়া যায়। ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে, সেলেনিয়াম কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং পটাশিয়াম শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সব মিলিয়ে কম ক্যালোরি, বেশি প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টিগুণের কারণে মুরগির ব্রেস্টপিস (Chicken Breast) নিয়মিত খাওয়া শরীরের জন্য অত্যন্ত লাভজনক।