নিউজ পোল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) বিতর্ক এখনও অব্যাহত। তার রেশ এখনও কাটেনি। এই বিতর্কের প্রভাব যাতে হকিতে না পরে তার জন্য আগে থেকেই নিজেদের খেলোয়াড়দের সতর্ক করল দুই দেশের হকি ফেডারেশন (Hockey Federation)।
আরও পড়ুন: Bengal Rajmata Jijabai trophy: রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে বাংলার মেয়েরা
মঙ্গলবার মালয়েশিয়ার (Malaysia) জোহার বাহরুতে সুলতান অফ জহর কাপের হকিতে মুখোমুখি ভারত-পাকিস্তান (India-Pakistan)। নিজেদের প্লেয়ারদের জন্য সতর্কবাণী হকি ফেডারেশনের। ভারতীয় প্লেয়ারদের সঙ্গে কোনওরকম ঝামেলায় না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবরা। তিন ম্যাচেই একই সিদ্ধান্তে অনড় ছিল ভারতীয় ক্রিকেটাররা। যার ফলস্বরূপ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং আইসিসিকে (ICC) অভিযোগ জানায় পাকিস্তান (Pakistan)। এবার হকিতেও একই ঘটনার সাক্ষী থাকতে চলেছে ক্রীড়া জগৎ।
পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত নাও মেলাতে পারে ভারতের জুনিয়র হকি দল। এমন একটি ধারণা পোষণ করছে পাকিস্তান হকি ফেডারেশন। ফেডারেশনের এক কর্তা জানান, ‘পাকিস্তানের হকি প্লেয়ারদের এই বিষয়ে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে। যদি ভারতীয় প্লেয়াররা ম্যাচের আগে বা পরে হ্যান্ডশেক না করে, বিষয়টা অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সবরকমের ঝামেলা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া আছে। যাতে ম্যাচ চলাকালীন কোনওরকম ঝামেলায় না জড়ায় দুই দেশ।’ মালয়েশিয়ার বিরুদ্ধে ৭-১ গোলে জিতে শুরুটা ভাল করলেও, গ্রেট ব্রিটেনের কাছে হারে পাকিস্তান। এর আগে আগস্টে বিহারের রাজগিরে অনুষ্ঠিত ছেলেদের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান দল। তাঁদের জায়গায় অংশ নেয় বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে নামার আগে কড়া সতর্কতার উপদেশ দিল পাকিস্তানের হকি ফেডারেশনের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
