Bengal Rajmata Jijabai trophy: রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে বাংলার মেয়েরা

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফিতে অপ্রতিরোধ্য বাংলা (Bengal Rajmata Jijabai trophy)। চোদ্দ বছর পর আবার এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল বাংলার মেয়েরা। কোচ দোলা মুখার্জীর (Dola Mukherjee) তত্বাবধানে বাংলার মেয়েরা অশ্বমেধের ঘোড়ার মত ছুটছে।

আরও পড়ুন:Human Genome: শুধু বুদ্ধি নয়, মানসিক ব্যাধিও এসেছে প্রাচীন পূর্বপুরুষদের থেকেই

সোমবার ছত্তিশগড় নারায়নপুর রামকৃষ্ণ মিশনের মাঠে সেমিফাইনালে উত্তর প্রদেশকে ২-১ গোলে হারায় তারা। বাংলার হয়ে ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল (Sulanjana Raul)। প্রথমার্ধের শেষ লগ্নে সংযোজিত সময়ে বাংলার পক্ষে ব্যবধান বাড়ান রিম্পা হালদার। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলার ক্যাপ্টেন সঙ্গীতা বাস্ফোরকে (Sangeeta Basfore)। ২৭ মিনিট দশজনেই খেলেও বাংলা জয়ের ধারা অব্যাহত রাখে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

প্রসঙ্গত, বুধবার বাংলা ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে মনিপুর (Manipur) ও তামিলনাড়ু (TamilNadu) ম্যাচে যে দল জিতবে তাদের। এই টুর্নামেন্টে বাংলা এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি। কিন্তু ফাইনালে ক্যাপ্টেন সঙ্গীতা বাসফোরকে পাবে না বাংলা। সেক্ষত্রে উইনিং কম্বিনেশনে সমস্যা হতে পারে। কিন্তু বাংলা এই মুহূর্তে যে ছন্দে খেলছে তাতে সমস্যা হওয়ার কথা নয় বাংলার৷ তবে বাংলা কি এবার ট্রফি নিয়ে ফিরতে পারবে তা তো সময় বলবে।