Narendra Modi: গাজায় শান্তির পরশ, পণবন্দি মুক্তির পর মোদীর বার্তা, প্রশংসায় ট্রাম্প ও নেতানিয়াহু

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে গাজায় শুরু হলো শান্তির এক নতুন অধ্যায়। হামাসের (Hamas) হাতে দুই বছরেরও বেশি সময় বন্দি থাকা ২০ জন ইজরায়েলি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিতে প্রশংসা (Narendra Modi) করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শান্তি প্রচেষ্টাকে।

আরও পড়ুন: CV Anand Bose: ‘বাংলায় কন্যাসন্তান নিরাপদ নয়’, দুর্গাপুরকাণ্ডে রাজ্যকে কড়া বার্তা রাজ্যপালের, দ্বিতীয় নবজাগরণের ডাক

মোদীর (Narendra Modi) বার্তা ছিল স্পষ্ট, “দুই বছরেরও বেশি সময় ধরে যারা বন্দি ছিলেন, তাদের মুক্তি আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। এই মুক্তি তাদের পরিবারের সাহস, প্রেসিডেন্ট ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বের প্রতীক। আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার জন্য সকল সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করি।”

গাজা সংঘর্ষে স্থগিত ঘোষণার পর এই প্রথমবার এত বড় পরিসরে পণবন্দি মুক্তি ঘটল। হামাস প্রথম ধাপে ৭ জন এবং পরবর্তী ধাপে আরও ১৩ জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেয়। প্রত্যেকেই নিরাপদে ফিরে এসেছে নিজ দেশে। পাল্টা প্রতিশ্রুতি হিসেবে ইজরায়েল প্রায় ১৯০০ প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দিচ্ছে।

এই শান্তিচুক্তির পথ তৈরি হয় মিশরের শর্ম-আল-শেখ শহরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনের মাধ্যমে। আমেরিকা ও মিশর সম্মেলনের সভাপতিত্ব করে। ইজরায়েল ও হামাস সহ অংশ নেয় ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিশ্ব নেতারাও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole