Donald Trump: নজরে জ্বালানি তেল! ট্রাম্পের আগ্রাসী নীতির বিরোধিতায় বিশ্ব, ভারসাম্য বজায় রাখতে শান্তিকামী ভারত

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ভেনেজুয়েলায় (Venezuela) সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে নিয়ে গিয়েছে আমেরিকা। শুক্রবার গভীর রাতের সেই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন, শুক্রবার মাঝরাত থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালাতে শুরু করেছিল মার্কিন সেনা।

আরও পড়ুন: SIR: মমতার পাল্টা চাল শুভেন্দুর! এসআইআর প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন জানিয়ে জ্ঞানেশ ভারতীকে চিঠি বিরোধী দলনেতার

পর পর সাত বার বিস্ফোরণ হয় কারাকাসে। মিরান্ডা, আরাগুয়ার মতো প্রদেশেও চালনো হয়েছিল হামলা। অভিযানের আগে নিভিয়ে দেওয়া হয়েছিল গোটা কারাকাস শহরের আলো। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ অতিক্রম করে প্রাসাদে ঢুকে শোয়ার ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় মাদুরো এবং তাঁর স্ত্রীকে। এখানেই ক্ষান্ত হননি ট্রাম্প (Donald Trump)। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেসকে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।

ট্রাম্প (Donald Trump) বলেছেন, যদি রড্রিগেস সঠিক ভাবে কাজ না করেন, তা হলে তাঁকে মাদুরোর থেকেও বড় মূল্য দিতে হতে পারে। হুঁশিয়ারির পরেই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে সহযোগিতার পথ ধরে চলার বার্তা দিয়েছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদী ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছে গোটা বিশ্ব। সবচেয়ে বেশি সরব হয়েছে চিন। স্পষ্ট, ট্রাম্পের এই আগ্রাসী ভূমিকার মূলে ভেনেজুয়েলার তেল। ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের বৃহত্তম তৈলভান্ডার। সেঅ তলের সবচেয়ে বড় ক্রেতা চিন।

মাদুরোকে অপহরণ করার পর আমেরিকা দাবি করেছে, ভেনেজুয়েলার তেলের ভান্ডারে বিনিয়োগ বাড়াবে আমেরিকা। এই পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তৈলভান্ডারে মার্কিন নিয়ন্ত্রণ যে বাড়বে, তা নিশ্চিত। এর পরেও কি চিন সেখান থেকেই তেল আমদানি চালিয়ে যাবে? উঠছে প্রশ্নটা। ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান ও তাঁর পরিবারকে শোয়ার ঘপ থেকে অপহরণে যখন উল্লসিত মার্কিন রাষ্ট্রপতি, তখন দেশের ভিতরেও উঠেছে সমালোচনার ঝড়। চিন-রাশিয়া-কিউবাই শুধু না, মার্কিনি আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকার বন্ধুরাষ্ট্রগুলোও। সমালোচনায় সরব রাষ্ট্রসঙ্ঘ কিংবা ইউরোপীয় ইউনিয়ন। তবে সাবধানী অবস্থান নিয়েছে ভারত। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা রেখেছে নরেন্দ্র মোদী সরকার। নজর রাখা হয়েছে ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার উপরও।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole