ISL 2026 Update: আইএসএল হচ্ছে! ১০ কোটি টাকার বড় প্রস্তাব

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: অবশেষে আইএসএল জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আকাশ থেকে কালো মেঘ ধীরে ধীরে সরতে চলেছে। টুর্নামেন্টের রূপরেখা তৈরি করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২টি ক্লাবের সম্মিলিত জোট। ক্লাব জোটের পক্ষে চিঠি পাঠালেন মোহনবাগানের (Mohun Bagan) সিইও বিনয় চোপড়া (Vinay Chopra)। এবারের মত আইএসএল(ISL) করতে চেয়ে পাঠাল সম্মিলিত ক্লাবজোট। তাদের কাছেই এই টুর্নামেন্টের রাইটস থাকবে। তবে এআইএফএফ-এর দায়িত্বে থাকবে রেফারি নির্বাচন করা, নিয়ম-নীতি ঠিক করা। তার বদলে ক্লাব এই টুর্নামেন্ট থেকে আয়ের ১০ লক্ষ টাকা এআইএফএফ-কে অনুদান দেবে তারা। ইস্টবেঙ্গল বাদে আইএসএলের বাকি ১২টি ক্লাব এই চিঠিতে সই করেছে।

আরও পড়ুন:ISL Situation : আইএসেলের অচলাবস্থা কাটাতে একজোট হয়ে ক্লাবগুলি চিঠি দিল কল্যান চৌবেকে

ক্লাব জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ১০ কোটি টাকার যে অনুদান দেওয়া হবে তা যেন দেশের গ্রাসরুট পর্যায়ের ফুটবলে ব্যবহার করা হয়। সেখানে তারা এআইএফএফ-কে(AIFF) কেবল নিয়ন্ত্রক হিসাবে চায়। তবে চলতি মরশুমের জন্য ফেডারেশনকে কোনও অর্থ দেওয়ার ইচ্ছা তাদের নেই। ২০২৬-২৭ মরশুমের পর থেকে এআইএফএফ-কে ১০ কোটি টাকা দিতে পারে ক্লাব জোট।

শর্তাবলি পূরণ হলে ক্লাবগুলি ৪৫ দিনের মধ্যে আইএসএলের ২০২৫-২৬ মরশুম শুরু করার পরিকল্পনা করছে। ক্লাব জোটের যে চিঠি পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে, ‘ক্লাবগুলি স্বীকার করে প্রস্তাবিত পরিকাঠামোর জন্য এআইএফএফের সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে।’ আইএসএল পরিচালনার জন্য একটি কোম্পানি গঠন করা হবে। ক্লাবগুলির তৈরি কোম্পানির হাতে স্থায়ী ভাবে আইএসএলের সিংহভাগ শেয়ার থাকবে। এআইএফএফকেও কিছু শেয়ার দেওয়া হবে। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স-এ ফেডারেশনের এক জন প্রতিনিধি থাকবেন।

প্রতিযোগিতা পরিচালনা, সূচি তৈরি, শৃঙ্খলারক্ষা, ক্লাব লাইসেন্সিংয়ের মতো বিষয়গুলি থাকবে এআইএফএফের হাতে। রেফারি এবং ম্যাচ অফিশিয়াল নিয়োগের দায়িত্বও থাকবে এআইএফএফ-র হাতে। আর বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ইস্টবেঙ্গল ক্লাব জোটে সই করেনি। তাহলে ক্লাব জোট আইএসএল আয়োজন করলে সেখানে খেলবে না লাল হলুদ, নাকি তাদের আভ্যন্তরীণ জটিলতা এখনও মেটেনি।