নিউজ পোল ব্যুরো: আইএসএল (ISL) জট কি এবার খুলবে!জট খুলতে এনবার ঐক্যবদ্ধ ক্লাবগুলি। এবার তারা একজোট হয়ে চিঠি দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবেকে (Kalyan Chaubey)৷ তাদের দাবি, তারা আইএসএলের অনিশ্চয়তায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশনামা নিয়ে কেন্দ্রীয় সরকার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসতে চান। সুপ্রিম কোর্টের রায় বেরোনোর দিনই স্পোর্টিং ক্লাব দিল্লির সিইও ধ্রুব সুদ এই ক্লাবজোটের চিঠি পাঠিয়েছেন।
আরও পড়ুন:Ashes Test: ১২৩ বছরের রেকর্ড ভাঙলেন ট্রেভিস হেড
চিঠিতে ক্লাবগুলোর আরও বেশ দাবি তুলে ধরা হয়েছে। কিছু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে ভারতীয় ফুটবলের বাণিজ্যিক ও অপারেশনাল কাঠামো সম্পর্কিত যে জটিলতা চলছে তা নিরসনের জন্য দ্রুত আলোচনায় বসতে হবে। এই বৈঠকে আইএসএল ক্লাব, এআইএফএফ (AIFF), ভারত সরকার (Indian Government), এবং টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়া বিডার বা আগ্রহী সংস্থাদের এক ছাদের নিচে আসতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো, এই আলোচনা বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের রিপোর্টের ভিত্তিতে হতে হবে। অর্থাৎ, মনগড়া কোনো সমাধান নয়, বরং প্রাক্তন বিচারপতির দেওয়া রূপরেখাকে সামনে রেখেই ফুটবলের ভবিষ্যৎ ঠিক করতে হবে।
আদালত এই সমস্যা সমাধানের জন্য মাত্র দুই সপ্তাহ সময় দিয়েছে। তাই ৮ ডিসেম্বরের মধ্যে একটি চূড়ান্ত সমাধানে পৌঁছাতে হবে এবং সেই প্রস্তাবিত সমাধান আদালতে জমা দিতে হবে। এই ডেডলাইনের কারণেই আইএসএল ক্লাবগুলি আর সময় নষ্ট করতে চাইছে না। তারা এআইএফএফ-কে দ্রুত সভা আয়োজন করার জন্য “ইমিডিয়েটলি ফেলিসিয়েট অ্যান্ড কনভিন আ মিটিং” করার জন্য চাপ দিয়েছে। ক্লাবগুলি চাইছে কোনো নেতিবাচক বার্তা না দিয়ে, গঠনমূলক আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল-এর বাণিজ্যিক স্বত্ব বা ‘কমার্শিয়াল রাইটস’-এর জন্য কোনো বিডার বা দরদাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। এর ফলেই লিগ শুরু হতে দেরি হচ্ছে এবং বর্তমান অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পাশাপাশি আই লিগ ক্লাবগুলোর আইনজীবীরা আদালতে জানান যে, শুধুমাত্র আইএসএল নয়, নিচের ডিভিশনের লিগগুলোর ভবিষ্যতের কথাও ভাবতে হবে। আদালত আশ্বাস দিয়েছে যে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়া হবে, যেখানে নিম্নস্তরের ডিভিশন লিগগুলোর রোডম্যাপও অন্তর্ভুক্ত থাকবে।
