Bangabhushan Award: ভাষা দিবসে ‘বঙ্গ সম্মান’: নচিকেতা-শ্রীজাতের বঙ্গবিভূষণ, পরমব্রতদের হাতে বঙ্গভূষণ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবহে সম্মান ও গৌরবের এক উজ্জ্বল মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের উদ্যোগে ঘোষিত ‘বঙ্গ সম্মান’-এ এ বছর সঙ্গীত, সাহিত্য ও বিনোদন জগতের একঝাঁক কৃতী মানুষকে তুলে ধরা হল বিশেষ মর্যাদায়। গানের জগতে অনন্য অবদানের জন্য বঙ্গবিভূষণ সম্মান পেলেন নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, শিবাজী চট্টোপাধ্যায় ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। একই তালিকায় রয়েছেন চিত্রকর গণেশচন্দ্র হালুই এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Abhishek Banerjee: হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনের নির্দেশ! প্রশ্ন তুলে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

অন্য দিকে, অভিনয় ও সঙ্গীত জগতে অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক শিল্পীর হাতে তুলে দেওয়া হল বঙ্গভূষণ (Bangabhushan Award)। উল্লেখযোগ্য ভাবে এ বছর এই সম্মান পেয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। প্রায় তিন দশকের কেরিয়ারে বাংলা সিনেমা ও ওয়েব সিরিজ়ের পাশাপাশি মুম্বইয়ের কাজেও নিজস্ব পরিচিতি তৈরি করেছেন তিনি। তাঁর এই দীর্ঘ যাত্রাপথকে স্বীকৃতি দিল বঙ্গভূষণ (Bangabhushan Award)। সঙ্গীত জগতেও একাধিক পরিচিত মুখ পেলেন বঙ্গভূষণ (Bangabhushan Award)। রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানে দীর্ঘদিনের অবদানের জন্য সম্মানিত হয়েছেন মনোময় ভট্টাচার্য। জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচি-র ঝুলিতে এ বার যুক্ত হল বঙ্গভূষণ (Bangabhushan Award) সম্মান। একই সম্মান পেয়েছেন বাংলা আধুনিক গানের অন্যতম কণ্ঠ রাঘব চট্টোপাধ্যায়।

লোকসঙ্গীতের ধারায় বিশেষ অবদানের জন্য কার্তিক দাস বাউলকেও সম্মান জানানো হয়েছে। কীর্তনশিল্পী থেকে রাজনৈতিক মঞ্চ— বহুমুখী যাত্রাপথের জন্য অদিতি মুন্সী-র হাতেও তুলে দেওয়া হয়েছে বঙ্গভূষণ (Bangabhushan Award)। একটি রিয়্যালিটি শো থেকে উঠে এসে জনজীবন ও সঙ্গীত— দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন তিনি। ভাষা দিবসের এই বিশেষ দিনে রাজ্যের শিল্প-সংস্কৃতির ধারক-বাহকদের সম্মান জানিয়ে আরও একবার প্রমাণিত হল, বাংলা সংস্কৃতির ভিত শক্ত হাতে ধরে রেখেছেন এঁরাই। বঙ্গভূষণ (Bangabhushan Award) ও বঙ্গবিভূষণ— এই দুই সম্মানের মাধ্যমে তাঁদের অবদানকে স্বীকৃতি জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল রাজ্য সরকার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole