নিউজ পোল ব্যুরো: রাজনীতির যাত্রাপথে নয়া মাইলফলক গড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী ( Home Minister) অমিত শাহ(Amit Shah)। ছাপিয়ে গেলেন বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আডভানির রেকর্ড। মঙ্গলবার অমিত শাহ ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই কৃতিত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৯ সালের ৩০ মে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ২২৫৮ দিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থেকে লালকৃষ্ণ আডভানির রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন। লালকৃষ্ণ আদভানির কার্যকাল ছিল ১৯৯৮ সালের ১৯ মার্চ থেকে ২০০৪ সালের ২২ মে পর্যন্ত। অর্থাৎ তিনি ২ হাজার ২৫৬ দিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন। শাহের মেয়াদ কংগ্রেসের প্রবীণ নেতা গোবিন্দ বল্লভ পন্থকেও ছাড়িয়ে গিয়েছে। তাঁর কার্যকাল ছিল ৬ বছর ৫৬ দিন। শাহের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে টানা এতদিন থাকার ঘটনা বর্তমান জাতীয় গণতান্ত্রিক জোট (NDA) সরকারের একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে তার অবস্থানকে আরও দৃঢ় করেছে। অমিত শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং বিজেপির জাতীয় সভাপতির পদও অধিষ্ঠিত ছিলেন।.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের(Amit Shah) মেয়াদ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বেশ কিছু রূপান্তরমূলক উন্নয়নকে চিহ্নিত করেছে। আজ ৫ আগস্ট দিনটি ঐতিহাসিক ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। তারপর থকে কাশ্মীরে আইনশৃঙ্খলার ব্যপক উন্নতি হয়েছে। পাথর ছোঁড়ার ঘটনা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। শাহের মেয়াদকালে সারা দেশে, বামপন্থী চরমপন্থা, নকশালবাদ এবং মাওবাদী কার্যকলাপে আক্রান্ত এলাকাগুলির সংখ্যা তীব্রভাবে হ্রাস পেয়েছে। সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন অমিত শাহ। এই সাফল্যের জন্য মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। এই দিনেই আমরা সাংবিধানিক পথে জম্মু ও কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়া ৩৭০ ধারা বাতিল করেছি। আজকের দিনে দেশের সবচেয়ে দীর্ঘকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কৃতিত্ব অর্জন করেছেন অমিত শাহ।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
