নিউজ পোল ব্যুরো: প্রকৃতির রোষ কতটা ভয়ঙ্কর হতে পারে তা খুব ভালো করেই জানে উত্তাখণ্ডে। কেদারনাথের সেই ভয়াবহ স্মৃতি উস্কে দিল উত্তাখণ্ডের ঘটনা। মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার থারালি গ্রামে মেঘ ভাঙা বৃষ্টি ফলে বিশাল ভূমিধসের সৃষ্টি হয় এবং হড়পা বানের (Flash Flood) আকারে আছড়ে পরে। পর্যটকদের রেকর্ড করা দৃশ্যে দেখা যাচ্ছে যে পাহাড় থেকে নিচু অঞ্চলের দিকে তীব্র জলের স্রোত নেমে আসছে। তা যে ধ্বংসযজ্ঞ চালাবে তা ভয়াবহ ভিডিওতেই স্পষ্ট হয়ে গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে ৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ ৫০ জনেরও বেশি। এমনটাই সূত্রের খবর।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করেছে। তবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও নিশ্চিত খবর জানায়নি। যে অঞ্চলে এই ধস নেমেছে সেই জায়গা উত্তর কাশী থেকে গঙ্গোত্রীর দিকে যাচ্ছে। ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ধরালী গ্রাম যা গঙ্গোত্রীর খুব কাছেই বলে জানা গিয়েছে। হড়পা এই বানে ভেসে গিয়েছে ধরালি গ্রামের বহু বাড়ি, হোটেল সহ গাছপালা। প্রকৃতির রুদ্ররূপ দেখে আতঙ্কের আওয়াজও শোনা গিয়েছে ভিডিও থেকে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া ফুটেজে দেখা গিয়েছে যে পাহাড়ের ঢাল বেয়ে হঠাৎ করে জলের তীব্র স্রোত ভয়াবহ গতিতে নেমে আসছে এবং তাতে বাড়িঘর গাছপালা ভেসে যাচ্ছে। কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই ঘটনাকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন ঘটনার পর থেকেই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন। এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন, “ধারালি (উত্তরকাশি) তে মেঘ ভাঙনের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর অত্যন্ত দুঃখজনক। SDRF, NDRF, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। আমি সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
