Ghatal flood: ঘাটাল বন্যা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল আড়গোড়া চাতাল

জেলা রাজ্য

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ঘাটালের জলবন্দি (Ghatal flood) পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister)মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এবার ঘাটাল শহরের আড়গোড়া চাতালে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। সেইমতো শুরু হয়েছে কড়া নিরাপত্তার প্রস্তুতি।

মুখ্যমন্ত্রীর সফরের আগেই সোমবার সকাল থেকে আড়গোড়া চাতাল (Aragora Chatal)ঘিরে ফেলেছে পুলিশ প্রশাসন। গার্ড রেল বসিয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তার বলয়। চাতালের চারপাশে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও। ঘাটালের মানুষ প্রতি বছর বর্ষায় জলবন্দি অবস্থায় পড়েন। দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের(Ghatal Master Plan) দাবিতে সরব হলেও প্রকল্পটি এখনও বাস্তবায়িত হয়নি। এবার মুখ্যমন্ত্রীর এই সফর ঘাটালবাসীর জন্য কতটা আশার বার্তা বয়ে আনে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী (Chief Minister)শুধু চাতালেই নয়, আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা ও আশ্রয় শিবিরগুলোও পরিদর্শন করতে পারেন। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই (Ghatal)ঘাটাল ব্লকের সমস্ত তথ্য তুলে ধরেছে। মুখ্যমন্ত্রীর (Chief Minister)সফরে কোনও গাফিলতি রাখতে চাইছে না জেলা প্রশাসন।

আরও পড়ুন: Flash Flood: উত্তর কাশীতে প্রকৃতির রুদ্ররূপ, উত্তর কাশীতে হড়পা বানে মৃত ৪, নিখোঁজ বহু

প্রসঙ্গত, প্রতি বছর বর্ষাকালে (Monsoon) ঘাটালের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন Ghatal Master Plan বাস্তবায়নের। তবে এতদিনেও তার কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে, “এইবার মুখ্যমন্ত্রী আসছেন নিজে পরিস্থিতি দেখতে — আশাবাদী আমরা”, বলছেন বহু ঘাটালবাসী। সূত্রের খবর, শুধু চাতালেই নয়, মুখ্যমন্ত্রী আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকাও ঘুরে দেখবেন। বিশেষ করে যেসব পরিবার সরকারি আশ্রয় শিবিরে রয়েছেন, তাদের সাথেও কথা বলার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বৃষ্টির (Heavy Rainfall) কারণে ঘাটালের একাধিক এলাকা এখনও জলমগ্ন waterlogged। রাস্তা, ঘরবাড়ি, দোকানপাট জলের নিচে। বহু মানুষ ঘরছাড়া হয়ে স্কুল ও পঞ্চায়েত অফিসে তৈরি করা relief camps-এ আশ্রয় নিয়েছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সফর ঘাটালবাসীর মধ্যে আশার নতুন বার্তা বয়ে আনছে। সবাই তাকিয়ে রয়েছেন — মুখ্যমন্ত্রী এবার কী ঘোষণা করেন সেই দিকেই। বিশেষত ঘাটালের বন্যা পরিস্থিতি ghatal Flood Control Project বা মাস্টার প্ল্যান নিয়ে নিয়ে কোনও পদক্ষেপ নেন কি না তারই অপেক্ষায় ঘাটালবাসী।