নিউজ পোল ব্যুরো: সরকার বদলের পর প্রশাসনিক স্তরেও শুরু হয়েছে বড়সড় রদবদল। নতুন সরকারের (CM Suvendu Adhikari) দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে একের পর এক আমলা বদলির নির্দেশ জারি করা হচ্ছে। রবিবার প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে মোট ১০ জন আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৯ জনকে মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ করা হয়েছে, আর একজনকে সিএমও (CM Suvendu Adhikari) থেকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) দফতরে কর্মরত পবিত্র চক্রবর্তীকে কোচবিহারে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনস্বার্থে তাঁকে অবিলম্বে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের পরিবহন ভবনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তাঁর বেতন আগের দফতর থেকেই প্রদান করা হবে।
আরও পড়ুন: Nabanna Saffron Lighting:নীল-সাদা অতীত, গেরুয়া আলোয় নতুন রূপ নবান্নের!
অন্যদিকে, নতুন করে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) দফতরে দায়িত্ব পেয়েছেন মোট ৯ জন আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন দুই আইএএস অফিসার— ২০১৯ ব্যাচের পি প্রমোথ এবং ২০২০ ব্যাচের নবনীত মিত্তল। দু’জনকেই যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়া সাতজন ডব্লিউবিসিএস অফিসারকে সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে সিএমও-তে আনা হয়েছে। তাঁদের মধ্যে ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায়কে নিয়ে বিশেষ আলোচনা শুরু হয়েছে। অতীতে নন্দীগ্রামের বিডিও হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে ঘিরে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়েছিল। এবার তাঁকেই মুখ্যমন্ত্রীর দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এই বদলিকে নতুন সরকারের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
