Monday Astrology: সোমবার থেকে তৈরি হচ্ছে রুচক যোগ! ক্যারিয়ারে সাফল্যের শিখরে পৌঁছাবেন এই ৪ রাশির জাতকরা

রাশিফল

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের ১১ মে অগ্নিতত্ত্বের অধিপতি (Monday Astrology) মঙ্গল নিজস্ব রাশি মেষে প্রবেশ করতে চলেছে। ২১ জুন পর্যন্ত এই শক্তিশালী অবস্থান বজায় থাকবে। বৈদিক জ্যোতিষে মঙ্গলকে সাহস, উদ্যম, ভূমি, রক্ত, প্রতিযোগিতা ও বিজয়ের কারক গ্রহ হিসেবে ধরা হয়। মঙ্গল যখন নিজ রাশিতে অবস্থান করে, তখন তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। এই সময় রুচক মহাপুরুষ রাজযোগ এবং বিপরীত রাজযোগের মতো শক্তিশালী শুভ যোগ গঠিত হবে, যা কয়েকটি রাশির জীবনে সাফল্য, অর্থলাভ এবং অপ্রত্যাশিত শুভ পরিবর্তন (Monday Astrology) এনে দিতে পারে।

মেষ রাশি (Aries)
মেষ রাশির (Monday Astrology) জাতক-জাতিকাদের জন্য এই গোচর অত্যন্ত শুভ। কারণ মঙ্গল আপনার লগ্নেই অবস্থান করবে এবং রুচক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে। এর ফলে আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধি পাবে। কর্মজীবনে নতুন সুযোগ আসবে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং প্রতিদ্বন্দ্বীদের উপর জয়লাভের সম্ভাবনা তৈরি হবে। অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে। যারা নতুন উদ্যোগ শুরু করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত অনুকূল সময়।

আরও পড়ুন:Kaal Sharp Dosh,; ভাগ্যে কালসর্প দোষ নেই তো? জানুন এর লক্ষণ ও মুক্তির সহজ উপায়

বৃষ রাশি (Taurus)
বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল দ্বাদশ ভাব অতিক্রম করবে। এই সময় বিদেশযাত্রা, বিদেশে চাকরি বা আন্তর্জাতিক ব্যবসায় সাফল্যের সম্ভাবনা প্রবল। অপ্রত্যাশিত উৎস থেকে আয় হতে পারে। ব্যয় কিছুটা বাড়লেও তা ভবিষ্যতের লাভের পথ খুলে দেবে। আধ্যাত্মিক আগ্রহও বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রুদের ওপর জয়লাভের সুযোগ মিলবে।

কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির জাতকদের জন্য এই গোচর সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে। বিপরীত রাজযোগের প্রভাবে আকস্মিক অর্থপ্রাপ্তি, আটকে থাকা টাকা ফেরত পাওয়া এবং পুরনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক সম্পর্ক মধুর হবে এবং স্বাস্থ্যগত সমস্যাও ধীরে ধীরে কমতে শুরু করবে। পরিশ্রমের পূর্ণ ফল পাওয়ার সময় এসে গেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole