Kaal Sharp Dosh,; ভাগ্যে কালসর্প দোষ নেই তো? জানুন এর লক্ষণ ও মুক্তির সহজ উপায়

রাশিফল

নিউজ পোল ব্যুরো: জীবনে সব কিছু ঠিকঠাক করেও কি বারবার বাধার মুখে পড়ছেন? সাফল্য যেন হাতের নাগালে এসেও অধরা থেকে যাচ্ছে? জ্যোতিষশাস্ত্রের ভাষায় এমন পরিস্থিতির নেপথ্যে অনেক সময় কাজ করতে পারে রহস্যময় ‘কালসর্প দোষ’। এই যোগের নাম শুনলেই অনেকের মনে আতঙ্ক তৈরি হয়। তবে অভিজ্ঞ জ্যোতিষীদের মতে, কালসর্প দোষ (Kaal Sharp Dosh) মানেই অশুভ নয়; সঠিক উপায়ে এর প্রভাব অনেকটাই প্রশমিত করা সম্ভব।

আরও পড়ুন: Saturday Horoscope: ১৭ মে থেকে শনির কৃপাদৃষ্টি! অক্টোবরের শেষ পর্যন্ত এই ৩ রাশির ভাগ্যে রাজযোগ

কীভাবে তৈরি হয় কালসর্প দোষ (Kaal Sharp Dosh)

বৈদিক জ্যোতিষ অনুসারে, যখন জন্মছকে রাহু ও কেতুর মধ্যবর্তী অক্ষে সমস্ত প্রধান গ্রহ—সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি—অবস্থান করে, তখন কালসর্প যোগ বা কালসর্প দোষ গঠিত হয়। রাহু ও কেতু ছায়াগ্রহ হলেও মানুষের ভাগ্যচক্রে এদের প্রভাব অত্যন্ত গভীর বলে মনে করা হয়।

কী প্রভাব পড়তে পারে?

জ্যোতিষমতে, এই যোগ (Kaal Sharp Dosh) থাকলে জীবনে অপ্রত্যাশিত বাধা, কাজের বিলম্ব, মানসিক অস্থিরতা, অর্থনৈতিক ওঠাপড়া, পারিবারিক অশান্তি এবং কর্মজীবনে অনিশ্চয়তা দেখা দিতে পারে। অনেক সময় বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল মিলতে দেরি হয়। আবার শুভ গ্রহের শক্তিশালী অবস্থান থাকলে এই দোষের কুপ্রভাব অনেকটাই কমে যায় এবং ব্যক্তি পরবর্তীতে উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করতে পারেন।

সাধারণ লক্ষণ

স্বপ্নে বারবার সাপ দেখা

অকারণ ভয় ও উদ্বেগ

কাজের শেষ মুহূর্তে বাধা

দীর্ঘদিন অর্থকষ্ট

পারিবারিক অশান্তি

প্রতিকার কী?

জ্যোতিষীরা সাধারণত শিবের আরাধনার পরামর্শ দেন। সোমবার শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, রাহু-কেতুর শান্তি, নাগদেবতার পূজা এবং দান-পুণ্য শুভ ফল দিতে পারে বলে বিশ্বাস করা হয়। Trimbakeshwar Shiva Temple-এর মতো বিশেষ তীর্থে কালসর্প দোষ নিবারণ পূজাও অনেকেই করে থাকেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole