নিউজ পোল ব্যুরো: বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, আর সেই উপলক্ষে ব্রিগেডে (Brigade Parade Ground) পরিণত হয়েছে জনসমুদ্রে। রাজ্যের নানা প্রান্ত থেকে আসা বিজেপি সমর্থকদের ঢলে কার্যত উৎসবের আবহ তৈরি হয়েছে কলকাতায় (Brigade Parade Ground)।
তবে এই উচ্ছ্বাসের বিপরীত ছবি দেখা গেল হরিশ চন্দ্র স্ট্রিটে, যেখানে অবস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সাধারণ দিনের তুলনায় এলাকা অনেকটাই ফাঁকা। এর মধ্যেই ব্রিগেডমুখী বিজেপি সমর্থকদের মিছিল মমতার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলে। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা।অন্যদিকে, তৃণমূল কর্মীদের একাংশও সেখানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র প্রতি সমর্থনের বার্তা দেন। তাঁদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান তুলতে দেখা যায়।
আরও পড়ুন: Thalapathy Vijay: শনিতে জোড়া শপথ! রাজ্যপালের সবুজ সংকেত, বাংলার সঙ্গেই শপথ নেবে তামিলনাড়ু
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কলকাতায় পৌঁছে রেসকোর্স হেলিপ্যাড থেকে সরাসরি ব্রিগেডের (Brigade Parade Ground) উদ্দেশে রওনা হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অমিত শাহ (Amit Shah)-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এছাড়াও রাজ্যের রাজ্যপালও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
