নিউজ পোল ব্যুরো: তামিলনাড়ুর রাজনৈতিক নাটকের অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের অনুমতি পেল বিজয়-এর দল টিভিকে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সমর্থন জোগাড় করার পর রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi) নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছেন। শনিবার সকাল ১১টায় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী (Thalapathy Vijay) হিসেবে শপথ নিতে চলেছেন বিজয়। একই দিনে পশ্চিমবঙ্গেও নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ায় দেশের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে।
শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয় (Thalapathy Vijay)। সেখানে তিনি ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন। এর আগে প্রথম দফায় তাঁর হাতে ছিল ১১২ জন বিধায়কের সমর্থন, যা সরকার গঠনের জন্য পর্যাপ্ত ছিল না। সেই কারণেই রাজ্যপাল তাঁকে আরও সমর্থন জোগাড় পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘আমরা’তেই আস্থা! শপথের প্রাক্কালে জনতার দরবারে কী বার্তা দিলেন শুভেন্দু?
রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, প্রথমে টিভিকে-র ১০৭ জন বিধায়কের পাশাপাশি কংগ্রেসের ৫ জন সদস্য সমর্থন জানিয়েছিলেন। পরে Communist Party of India, Communist Party of India (Marxist) এবং ভিসিকে-র সমর্থন মেলায় সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক সম্পূর্ণ হয়। এই অতিরিক্ত সমর্থন পাওয়ার পরই সরকার গঠনের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। বাম নেতৃত্ব জানিয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মানুষের রায়কে মর্যাদা দিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে দীর্ঘ জল্পনার পর অবশেষে তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
