নিউজ পোল ব্যুরো: জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention Centre)-এ বিজেপির জয়ী ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Brigade Parade Ground)-এ নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা।
দলনেতা নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারবার “আমরা” শব্দের উপর জোর দেন। তিনি বলেন, এই জয় কোনও এক ব্যক্তির নয়, বরং দলের প্রতিটি কর্মীর নিরলস পরিশ্রমের ফল। বিজেপির সাধারণ কর্মী থেকে শুরু করে নেতৃত্ব— সকলের অবদানেই এই সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি অমিত শাহ (Amit Shah), শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) এবং দলের আদর্শের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদেরও কৃতিত্ব দেন।
আরও পড়ুন: Amit Shah: কলকাতায় অমিত শাহ, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে দুপুরে হাইভোল্টেজ বৈঠক
নতুন সরকার গঠনের আগে নিজের অগ্রাধিকারের কথাও স্পষ্ট করেন শুভেন্দু। তিনি জানান, বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে বিশেষ কমিশন গঠন করা হবে। সরকারি অর্থ দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন তিনি। পাশাপাশি সন্দেশখালি এবং আরজি কর সংক্রান্ত ঘটনাগুলির তদন্তেও আলাদা কমিশন বসানোর ইঙ্গিত দেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী হওয়ার আগেই শুভেন্দুর বক্তব্যে দলগত নেতৃত্ব ও সম্মিলিত কাজের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
