Amit Shah: কলকাতায় অমিত শাহ, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে দুপুরে হাইভোল্টেজ বৈঠক

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর চর্চার মধ্যেই কলকাতায় পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার সকালে তিনি (Amit Shah) কলকাতা বিমানবন্দরে নামার পর সরাসরি যান দক্ষিণেশ্বর মন্দিরে ( Dakshineswar Kali Temple)-এ। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

সূত্রের খবর, বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention Centre)-এ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই রাজ্যে সম্ভাব্য মুখ্যমন্ত্রী নির্বাচন এবং নতুন মন্ত্রিসভার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। বিজেপির জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকের আগে নিউ টাউনের একটি হোটেলে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে দলীয় বৈঠক।

আরও পড়ুন: WB Madhyamik result 2026: মাধ্যমিকে মেধার জয়জয়কার! রাজ্যে প্রথম অভিরূপ ভদ্র, দেখে নিন প্রথম দশে কারা

দলীয় সূত্রে জানা গিয়েছে, পরিষদীয় দলের নেতা নির্বাচনের দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ (Amit Shah)-এর উপরেই দিয়েছে। এই প্রক্রিয়ায় তাঁকে সহযোগিতা করবেন মোহন চরণ মাঝি (Mohan Charan Majh)i। পাশাপাশি নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন, তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে ব্রিগেডে (Brigade Parade Ground)-এ নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-ও। ইতিমধ্যেই বিজেপির একাধিক শীর্ষ নেতা অনুষ্ঠানস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেছেন বলে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole