নিউজ পোল ব্যুরো: সকালে হালকা শীতের আমেজ আর দুপুর গড়াতেই বাড়ছে অস্বস্তিকর গরম—গত কয়েকদিন ধরেই এমন অদ্ভুত আবহাওয়ার সাক্ষী থাকছে বাংলা। বসন্তের শুরুতেই (Weather Update) নিয়ে বড়সড় খবর দিল আবহাওয়া দফতর। প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের একাংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও সব জায়গায় মিলবে না স্বস্তি। বিশেষ করে উত্তরবঙ্গে (North Bengal Weather Update ) কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update ) আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে।
আরও পড়ুন : Earthquake : ভূমিকম্পের ঝাঁক না বড় বিপদের ইঙ্গিত? কলকাতা নিয়ে সতর্কবার্তা বিশেষজ্ঞদের
আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) বলছে, আজ থেকেই উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে (North Bengal Weather Update )। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতও হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি (Weather Update) ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Temperature) জেলাগুলিতে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। আকাশ মূলত পরিষ্কার বা আংশিক মেঘলা থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও বড় পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। ফলে দিনের বেলায় গরম আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বর্তমানে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন এমনই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। একইসঙ্গে উত্তরবঙ্গেও আগামী চার দিনে তাপমাত্রার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়ায় (West Bengal Weather Update ) আপাতত বড় পরিবর্তন না এলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে বাড়তে থাকা তাপমাত্রা নিয়ে নতুন করে নজর রাখতে বলছেন আবহাওয়াবিদরা।
