নিউজ পোল ব্যুরো: ফের সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে (Weather Update)। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গী হিসেবে দেখা দিচ্ছে কালবৈশাখী ও বজ্রপাত (Weather Update)। তীব্র গরমে যখন নাজেহাল অবস্থা, ঠিক তখনই এই ঝড়-বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও অস্বস্তিও কম নয়। বাইরে বেরোলেই গরম আর আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা, ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে (Weather Update)। বিশেষ করে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া সহ কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঝড়-বৃষ্টি হতে পারে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে (Weather Update)।
আরও পড়ুন: Arko Ganguly : ম্যাজিক মোমেন্টসে গাফিলতি! শুটিং সেফটি নিয়ে কী জানালেন লীনা-পুত্র অর্ক গাঙ্গুলি?
আবহাওয়াবিদদের মতে, এই পরিবর্তনের মূল কারণ একটি ঘূর্ণাবর্ত, যা বর্তমানে উত্তর প্রদেশের উপর অবস্থান করছে। এর পাশাপাশি মধ্যপ্রদেশ থেকে বিদর্ভ হয়ে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি ট্রাফ লাইন তৈরি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় রয়েছে (Cyclonic Circulation, Trough Line)। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র দক্ষিণ-পূর্ব ও দক্ষিণী হাওয়ার প্রবাহ রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে। এই সব মিলিয়ে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাপমাত্রার দিক থেকে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার একই চিত্র দেখা যাবে (North Bengal Weather Update) । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে (Weather Update)। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অর্থাৎ ৮ এপ্রিল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে (Heavy Rainfall Forecast)।
