Calcutta High Court: ‘হিসেব না দিলে বন্ধ হোক অনুদান’, পুজো অনুদান নিয়ে রাজ্যকে চরম বার্তা হাইকোর্টের

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সরকারি অনুদান একপ্রকার নিয়মে পরিণত হয়েছে। এই বছরও সেই ধারা বজায় রেখে রাজ্য সরকার ঘোষণা করেছে—প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা। সঙ্গে থাকছে বিদ্যুৎ বিলে ছাড়। কিন্তু এত টাকা খরচ হচ্ছে কোথায়, কীভাবে? সেই প্রশ্নই এবার জোরালোভাবে তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: নিখোঁজ ধনকড়? “লেবু কচলানোর দরকার নেই”, বললেন অমিত শাহ

সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে মামলার শুনানি হয়। মামলাকারীর দাবি, প্রতিবছর রাজ্যের হাজার হাজার ক্লাব বিপুল অঙ্কের অনুদান পেলেও তার যথাযথ হিসেব দিচ্ছে না। আগের বছরগুলিতে বেশ কিছু ক্লাব কোনও হিসেব দেয়নি—এমনই অভিযোগ উঠে এসেছে আদালতে (Calcutta High Court)। হাইকোর্ট এবার এই অভিযোগকে হালকাভাবে নেয়নি। আদালত (Calcutta High Court) স্পষ্ট জানিয়েছে, রাজ্যকে হলফনামা জমা দিয়ে জানাতে হবে, কতগুলি ক্লাব এখন পর্যন্ত হিসেব দিয়েছে, কারা দেয়নি এবং অনুদান বিতরণের ক্ষেত্রে কী রকম নজরদারি রাখা হচ্ছে। বিচারপতির মন্তব্য, “যারা অনুদান নিয়েও হিসেব দিচ্ছে না, প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।” রাজ্য সরকারকে এই তথ্য ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, আদালত আগে কখনও অনুদানের বিষয়ে আপত্তি তোলেনি। তাই পুজোর পরে শুনানি হোক। কিন্তু বিচারপতি পাল সাফ জানান, “পুজোর পরে এই মামলার আর গুরুত্ব থাকবে না। এখনই পদক্ষেপ জরুরি।” আদালতের স্পষ্ট বার্তা, উৎসব হোক বা অনুদান, জনসাধারণের অর্থ যেন স্বচ্ছতার সঙ্গে ব্যবহৃত হয়। হিসেবের নামে ঢিলেমি চলবে না। পুজোর আনন্দ যেমন সবার, তেমনই তার প্রতিটি পয়সারও আছে জনগণের প্রতি দায়বদ্ধতা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole