Mamata Banerjee : আদিবাসী উন্নয়নে নবান্নে বৈঠক,বিজেপিকেও আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতার

জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাজনীতির কাটাকুটি সরিয়ে রেখে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার নবান্নে(Nabanna) অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক(Tribes Advisory Council meeting)। এই কাউন্সিলের চেয়ারপার্সন স্বয়ং মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। বিশেষ বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়ন, অধিকার ও কল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে মোট ১৫ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন বিজেপির(BJP) দুই প্রতিনিধি খগেন মুর্মু ও দশরথ তিরকে।মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুকে ইতিমধ্যেই সরকারি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

একইসঙ্গে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকেও নবান্ন(Nabanna) থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রে খবর, তাঁদের সঙ্গে টেলিফোনে যোগাযোগও করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে শিলিগুড়িতে(Siliguri) অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকেও উপস্থিত ছিলেন দশরথ তিরকে। ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এই কাউন্সিল গঠন করেন আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে। এর আগে কলকাতা, জলদাপাড়া ও উত্তরকন্যায় তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার নবান্নে হচ্ছে চতুর্থ বৈঠক।

আরও পড়ুন: Narenda Modi : গুজরাতে মোদীর বার্তা, পাক-বাংলাদেশ সখ্য আর ইউএস ওপেনে আলকারাজ

কাউন্সিল সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে আদিবাসীদের জাতি শংসাপত্র প্রদান, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা, হস্টেলের ব্যবস্থা, জমির পাট্টা প্রদান, বয়স্ক পেনশনের প্রসার-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। পাশাপাশি, স্বাস্থ্য ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন দিকও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ শুধুমাত্র প্রশাসনিক সৌজন্যের দৃষ্টান্ত নয়, বরং রাজ্যে আদিবাসী ভোটব্যাঙ্ককে সম্মান জানাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজেপি(BJP) নেতাদের প্রতি আমন্ত্রণ রাজনৈতিক কৌশল হলেও, সাধারণ মানুষের চোখে এটি সৌজন্যেরই বার্তা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole