PhD Admission: পতঙ্গবিজ্ঞান থেকে উদ্যানবিদ্যা, গবেষণার নতুন দরজা খুলছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কৃষি ও কৃষি-সংলগ্ন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় আগ্রহীদের জন্য বড় সুযোগ নিয়ে এল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। পতঙ্গের আচরণ, খাদ্যাভ্যাস, পরিবেশের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্কের মতো বিষয় নিয়ে গভীর ভাবে পড়াশোনা ও গবেষণার সুযোগ রয়েছে এখানে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, স্নাতকোত্তর ও পিএইচডি (PhD Admission) স্তরের বিভিন্ন কোর্সে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:Zubeen Garg : কুমোরটুলির শিল্পীর হাতে তৈরি জুবিন গর্গের মূর্তি, অসমে পাড়ি দেবে

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, এন্টোমোলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সয়েল সায়েন্স, ফ্রুট সায়েন্স এবং ভেজিটেবল সায়েন্স—এই একাধিক বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি (PhD Admission) কোর্সে ভর্তি নেওয়া হবে। কৃষি, উদ্যানবিদ্যা বা ফরেস্ট্রি সায়েন্সের মতো বিষয়ে যাঁরা ভবিষ্যতে গবেষণার দিকে এগোতে চান, তাঁদের কাছে এই সুযোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য প্রার্থীদের কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, ফরেস্ট্রি সায়েন্স বা সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর বাধ্যতামূলক। বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর। অন্য দিকে, পিএইচডি (PhD Admission) কোর্সে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীর বয়স ২৩ বছর বা তার বেশি হতে হবে।

ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সকল আবেদনকারীকেই একটি প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পোর্টাল ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। বাছাই করা প্রার্থীদের নাম প্রকাশিত হবে ২২ ডিসেম্বর। প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর এবং ২ জানুয়ারি থেকে শুরু হবে ক্লাস।আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১,৫০০ টাকা। গবেষণামুখী পড়াশোনা, বিশেষ করে পতঙ্গবিজ্ঞান বা কৃষিবিজ্ঞানের আধুনিক শাখায় কাজ করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি (PhD Admission) ও স্নাতকোত্তর কোর্স ভবিষ্যৎ গড়ার এক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার জগতে পা রাখার জন্য এ এক সুবর্ণ সুযোগ বলেই মনে করছেন শিক্ষাবিদরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole