Indian Air Defence: নিশ্ছিদ্র হবে ভারতের আকাশসীমা! পাক ড্রোন হানার জবাবে সেনার নজরদারির জালে আসছে অত্যাধুনিক রাডার

দেশ

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানে (Pakistan) একের পর এক ড্রোন অনুপ্রবেশের চেষ্টায় ভারতীয় সেনা আর ঝুঁকি নিতে নারাজ। ‘অপারেশন সিঁদুর’-(Operation Sindoor) এর সময় সীমান্তে গুপ্তচর ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে ভারতের আকাশপথে হানা দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান (Pakistan)। সেই ঘটনার পর থেকেই ভারতীয় সেনা এয়ার ডিফেন্স সিস্টেমে (Indian Air Defense) আরও নজরদারি ও সুরক্ষা জোরদারের পথে হাঁটছে। এবার সেই পরিকাঠামো আরও মজবুত করতে সেনাবাহিনী তাদের নজরদারি নেটওয়ার্কে যুক্ত করতে চলেছে একগুচ্ছ অত্যাধুনিক রাডার।

আরও পড়ুন: Enforcement Directorate: নিশানা এবার বালি পাচার! ভোর হতেই রাজ্যজুড়ে ইডির ঝড় ,একযোগে হানা ২২ জায়গায়

সেনার তরফে ইতিমধ্যেই দু’টি পৃথক Request for Information (RFI) জারি করে সরবরাহকারীদের থেকে তথ্য চাওয়া হয়েছে। প্রথমটি ৪৫টি Low Level Light Weight Radar – Enhanced (LLLR-E), দ্বিতীয়টি ৪৮টি Air Defence Fire Control Radar – Drone Detector (ADFCR-DD) রাডার চেয়ে। এর পাশাপাশি আরও ১০টি Low Level Light Weight Radar – Improved (LLLR-I) কেনার প্রক্রিয়াও চলছে।

নতুন এই রাডারগুলো ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে পাহাড়ি, মরুভূমি ও উপকূলবর্তী অঞ্চলে কাজ করতে সক্ষম। এলএলএলআর-আই হবে থ্রিডি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে প্রযুক্তিতে তৈরি, যা একসঙ্গে ১০০টিরও বেশি বায়ু লক্ষ্যবস্তু চিহ্নিত করে ট্র্যাক করতে পারবে ৫০ কিমি দূর পর্যন্ত।

এছাড়াও এলএলএলআর-ই সংস্করণে যুক্ত থাকবে Electro-Optical Tracking System (EOTS) ও Passive Radio-Frequency Detection System— যা দিন বা রাত যেকোনও সময় ছোট ড্রোন বা বিমান শনাক্ত করতে পারবে এবং ১০ কিমি দূর পর্যন্ত অস্ত্র ব্যবস্থায় সঠিক লক্ষ্যবস্তুর তথ্য পাঠাতে সক্ষম হবে। এই পদক্ষেপে ভারতীয় আকাশসীমায় (Indian Air Defense) নিরাপত্তা বলয় আরও জোরালো হবে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের যেকোনও ধরণের এয়ার থ্রেট রুখে দিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole