Samantha Routh Prabhu: সমান্থা রুথ প্রভু–রাজ নিদিমরু ঘনিষ্ঠতা নিয়ে নতুন গুঞ্জন, সাহসী বার্তায় কি সম্পর্কের ইঙ্গিত?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: পরিচালক রাজ নিদিমরু এবং অভিনেত্রী সমান্থা রুথ প্রভুর (Samantha Routh Prabhu) ঘনিষ্ঠতা নিয়ে ফের সরগরম বিনোদন দুনিয়া। সম্প্রতি পরস্পরের কোমর জড়িয়ে চিত্র সাংবাদিকদের সামনে উপস্থিত হওয়াতেই শুরু হয়েছে নতুন জল্পনা, প্রশ্ন উঠেছে তাঁদের সম্পর্ক কি আরও এক ধাপ এগোল? সমান্থা (Samantha Routh Prabhu) সম্প্রতি সমাজমাধ্যমে জানিয়েছেন, তিনি জীবনে কিছু সাহসী পদক্ষেপ করতে চলেছেন। পেশাগত জীবনের নতুন সিদ্ধান্তের কথা স্পষ্ট করলেও ব্যক্তিগত দিক নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। কিন্তু অনুরাগীরা ভেবেচিন্তে নিজেদের মতো করে হিসেব কষে ফেলেছেন। তাঁদের মতে, প্রিয় অভিনেত্রী সমান্থা (Samantha Routh Prabhu) হয়তো জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের কেন্দ্রে আছেন পরিচালক রাজ নিদিমরু। এই ধারণার পেছনে রয়েছে সাম্প্রতিক ‘ঘনিষ্ঠ’ পোজ় এবং তাঁর রহস্যময় বার্তা।

আরও পড়ুন:Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি

খবরে প্রকাশ, ঘনিষ্ঠ সেই ছবি তোলা হয়েছে এক পারিবারিক অনুষ্ঠানে, যেখানে রাজ এবং সমান্থা (Samantha Routh Prabhu) দু’জনেই উপস্থিত ছিলেন। ঘরোয়া পরিবেশ, পরিবারের লোকজন ও বন্ধুদের সঙ্গে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও তীব্র হয়েছে। অনেকের মতে, কোনও পারিবারিক অনুষ্ঠানে যুগলের উপস্থিতি মানেই সম্পর্কের সম্ভাব্য স্বীকৃতি। এই বিষয়টিই আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে তাঁদের সাম্প্রতিক উপস্থিতি।

উল্লেখ্য, রাজ এবং সমান্থার (Samantha Routh Prabhu) ঘনিষ্ঠতা নতুন নয়। ২০২৩ সাল থেকেই তাঁদের দু’জনকে নিয়ে গুঞ্জন শোনা যায়। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ে একসঙ্গে কাজের সূত্রে তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়েছে এবং পরবর্তী সময়ে ‘সিটাডেল: হানি বানি’-তেও তাঁদের কাজ নজর কেড়েছে। শুটিং সেটে এবং প্রচারে একসঙ্গে তাঁদের উপস্থিতি বারংবার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই সূত্র ধরেই বহুদিন ধরে তৈরি হচ্ছিল সন্দেহ, আর সাম্প্রতিক ছবিটি যেন সেই সন্দেহকে আরও পাকাপোক্ত করেই তুলেছে। তবে এই মুহূর্তে রাজ কিংবা সমান্থা রুথ প্রভুর (Samantha Routh Prabhu) কেউই কোনও সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। তবুও তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ও রহস্যময় বার্তার জেরে ভক্তদের আগ্রহ তুঙ্গে, সকলেই অপেক্ষায় রয়েছেন তাঁদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole