নিউজ পোল ব্যুরো: বয়স মাত্র তিন বছর। অথচ এই বয়সেই সে যেন সোশ্যাল মিডিয়ার এক ঝলমলে তারকা। আদো আদো উচ্চারণ, নিখুঁত তালবোধ আর সহজাত সুরেলা কণ্ঠে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে একরত্তি সূর্য সরকার (Suryo Sarkar)। উত্তরবঙ্গের শিলিগুড়ির (Siliguri) মধ্য শান্তিনগরের বাসিন্দা সূর্য (Suryo Sarkar) আজ শুধু নিজের শহরেই নয়, কলকাতার বড় বড় মঞ্চেও আমন্ত্রিত হচ্ছে। এত অল্প বয়সে এমন জনপ্রিয়তা সত্যিই বিরল। সূর্যের (Suryo Sarkar) বেড়ে ওঠা একেবারেই সঙ্গীতময় পরিবেশে। বাবা দেবজিৎ সরকার ও মা রুম্পা সরকার—দু’জনেই পেশাদার সংগীতশিল্পী। বাড়িতে নিয়মিত রেওয়াজ, গানবাজনার মধ্যেই বড় হচ্ছে সূর্য (Suryo Sarkar)। খেলতে খেলতেই বাবার সঙ্গে তালে তাল মিলিয়ে গান গায় সে। পরিবারের দাবি, গত বছরের জুন মাসে বাবা-ছেলে মিলে একটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। খুব সাধারণভাবেই গাওয়া সেই ‘মেলার গান’-এ সুর তোলে খুদে সূর্য।
কিন্তু সেই সাধারণ ভিডিওই বদলে দেয় সবকিছু। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিওটি (Viral Video)। জেন জি থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী সকলেই সূর্যের কণ্ঠে মুগ্ধ হয়ে পড়েন। তারকাদের নজরও এড়ায়নি এই খুদে প্রতিভা। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য প্রকাশ্যে সূর্যের গান উপভোগ করেন এবং তাদের একটি অনুষ্ঠানে সেই ভিডিও দেখানো হয়। এরপর বাবা দেবজিতের সঙ্গে সূর্যকে ডাকা হয় এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে, যেখানে রকস্টার রূপম ইসলাম নিজে সূর্যের সঙ্গে গান গেয়ে মঞ্চ মাতান (Suryo Sarkar)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সেখানেই উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও সূর্যের সুর (Suryo Sarkar), তাল আর স্বাভাবিক পারফরম্যান্সে মুগ্ধ হন। যদিও খেলার সঙ্গেই এখনো বেশি ব্যস্ত সূর্য, ‘ভাইরাল’ শব্দের অর্থ তার কাছে অজানা। তবুও তার গানে বুঁদ নেটদুনিয়া। সূর্যের এই সাফল্য বাবার জীবনেরও এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। দেবজিৎ সরকার বলেন, বহু বছর ধরে অডিশন দিয়েছেন, সুযোগ পাননি। কিন্তু ছেলের হাত ধরেই সেই স্বপ্নের মঞ্চে পৌঁছেছেন তিনি। তার কথায়, “সূর্য বড় হয়ে যা হতে চায় হোক। তবে এখন ওর চোখেমুখে যে সঙ্গীতের প্রতি ভালোবাসা দেখি, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”
