Pakistan Afghanistan War: ডুরান্ড লাইনে বিধ্বংসী বিস্ফোরণ ও এয়ারস্ট্রাইক! আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নাটকীয় উত্তেজনায় নতুন অধ্যায়ে পৌঁছল পাকিস্তান (Pakistan)ও আফগানিস্তান (Afghanistan)–এর সম্পর্ক। তালিবান সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধঘোষণার (Pakistan Afghanistan War) সুর শোনা গেল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর গলায়। অভিযোগ, একাধিক আফগান শহরে পাকিস্তানের বিমানহানা চালানোর পরই দুই দেশের সীমান্তজুড়ে শুরু হয় তীব্র সংঘর্ষ। পাল্টা দাবি করে তালিবান (Taliban) সরকার জানিয়েছে, এই লড়াইয়ে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন: Medical Treatment: বৃদ্ধার পেটে দু’হাজার পাথর! সফল অস্ত্রোপচার করে সাফল্যের নজির গড়ল চিকিৎসক দল

শুক্রবার ভোর থেকে কাবুলে একের পর এক বিস্ফোরণ ও যুদ্ধবিমানের গর্জন শোনা যায়। তার আগেই তালিবান প্রশাসনের দাবি ছিল, তারা বিতর্কিত ডুরান্ড লাইন সংলগ্ন বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও পোস্ট দখল করেছে। যদিও ইসলামাবাদ সেই দাবি উড়িয়ে দিয়ে জানায়, বরং আফগান যোদ্ধারাই বড় ক্ষতির মুখে পড়েছে।

তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের (Zabihullah Mujahid) অভিযোগ করেন, কাবুল, কান্দাহার ও পাকতিয়া অঞ্চলে পাকিস্তান হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের মতে, সীমান্তবর্তী একাধিক প্রদেশে পাল্টা অভিযানে পাকিস্তানের ঘাঁটি ও পোস্ট দখল করা হয়েছে, পাশাপাশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তারা স্বীকার করেছে, সংঘর্ষে আফগান পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে এবং সাধারণ নাগরিকরাও আহত হয়েছেন।

পাকিস্তান সরকারের তরফে তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার (Attaullah Tarar) জানান, পাকিস্তানের ক্ষয়ক্ষতি সীমিত, বরং আফগান যোদ্ধাদেরই বেশি প্রাণহানি হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (Shehbaz Sharif)–এর দপ্তরও স্পষ্ট করেছে, কোনও পাকিস্তানি সেনাকে আটক করা হয়নি। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি (Asif Ali Zardari) কড়া বার্তায় বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় কোনও আপস করা হবে না।

২,৬১১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন ঘিরে দীর্ঘদিনের বিরোধ নতুন করে রক্তক্ষয়ী রূপ নিল। কাতারের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতির পর আবারও অশান্ত হয়ে উঠল পাকিস্তান–আফগান সীমান্ত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole