Chicago National Guard: ওয়াশিংটনের পর চিকাগো! ন্যাশনাল গার্ড মোতায়েনের জল্পনা ঘিরে নতুন বিতর্ক

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ওয়াশিংটনের(Washington) পর এবার কি চিকাগোতেও(Chicago) ন্যাশনাল গার্ড(National Guard) নামতে চলেছে? মার্কিন সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প(Trump) প্রশাসন এমন পরিকল্পনা করছে। যদিও এই পদক্ষেপকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আমেরিকায়।চিকাগো(Chicago) আমেরিকার একটি গুরুত্বপূর্ণ ডেমোক্র্যাট(Democrats)-শাসিত শহর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) দাবি, শহরটিতে অপরাধ ও অরাজকতার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “চিকাগোর মেয়র প্রশাসনকে বিশৃঙ্খলার কেন্দ্র বানিয়ে ফেলেছেন। এই অবস্থার পরিবর্তন করব আমরা।”পেন্টাগনের তরফেও শনিবার একটি বিবৃতি দেওয়া হয়। যদিও তারা সরাসরি ন্যাশনাল গার্ড(National Guard) মোতায়েনের কথা স্বীকার করেনি, তবে সরকারি সম্পত্তি ও কর্মীদের সুরক্ষায় অতিরিক্ত পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে।এর আগে ওয়াশিংটনে(Washington) ন্যাশনাল গার্ড(National Guard) মোতায়েনের সিদ্ধান্তও ট্রাম্পের তরফ থেকে এসেছিল।

আরও পড়ুন: SSKM: এসএসকেএম-এ চালু হচ্ছে ‘বোন ব্যাঙ্ক’

তখনও তাঁর অভিযোগ ছিল, ডেমোক্র্যাট (Democrats) শাসিত রাজ্যে অপরাধ বাড়ছে এবং স্থানীয় পুলিশ পরিস্থিতি সামলাতে অক্ষম। তবে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার দাবি করেছেন, রাজ্যে অপরাধের হার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কেবল নিরাপত্তার খাতিরে নয়, রাজনৈতিক কৌশলও বটে। বিরোধী কণ্ঠস্বরকে দমন করার অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ফলে প্রশ্ন জাগছে ন্যাশনাল গার্ড(National Guard) মোতায়েন কি সত্যিই অপরাধ নিয়ন্ত্রণে, নাকি নির্বাচনী রাজনীতির অঙ্গ?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole