Aishwarya Rai Bachchan: বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে মনে হয়েছিল, নিজের ঘরেই ফিরেছি! ঐশ্বর্য রাই বচ্চনের অকপট স্বীকারোক্তি

পেজ 3

নিউজ পোল ব্যুরো: ১ নভেম্বর জন্মদিন পালন করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর থেকেই বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ‘হাম দিল দে চুকে সনম’, ‘গুরু’, ‘দেবদাস’— প্রতিটি ছবিতে নিজের অভিনয় দক্ষতায় জয় করেছেন দর্শকদের মন। ব্যক্তিগত জীবনেও তিনি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে।

আরও পড়ুন:Riju Biswas : শাড়িতে ভালো লাগছে’ বলেই বিপাকে ঋজু বিশ্বাস! ব্যক্তিগত চ্যাট ফাঁস, নেটপাড়ায় তীব্র সমালোচনার মুখে অভিনেতা

২০০৭ সালে জমকালো আয়োজনে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। তারপর থেকেই তিনি বচ্চন পরিবারের অন্যতম সদস্য হয়ে ওঠেন। তবে প্রায়ই সংবাদমাধ্যমে শোনা যায়, নাকি ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। যদিও এই বিষয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউই।

বিয়ের পর এক পুরনো সাক্ষাৎকারে নিজের শ্বশুরবাড়ি এবং অমিতাভ-জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন ঐশ্বর্য। তিনি বলেন, “প্রথমেই বলি, আমি অভিষেককে বিয়ে করেছি, এবং আমি ভীষণ সুখে আছি।” পাশে বসে অভিষেক বলেন, “আমরা খুব ভাগ্যবান যে এমন দারুণ বাবা-মা পেয়েছি। এখন আমাদের দুই জোড়া বাবা-মা আছেন।”

এরপর ঐশ্বর্য যোগ করেন, “বিয়ের পর বচ্চন পরিবারে গিয়ে আমার মনে হয়েছিল আমি যেন নিজের বাড়িতেই ফিরে এসেছি। ওঁরা সব সময় এমনভাবে আপন করে নিয়েছেন যে কখনও বাইরের মানুষ মনে হয়নি। যখন ওঁরা বলেন, তাঁরা একজন মেয়েকে ঘরে এনেছেন, আমার মনে হয় আমি আসলে নতুন বাবা-মা পেয়েছি।”

সাক্ষাৎকার গ্রহণকারী যখন তাঁকে জিজ্ঞাসা করেন, “তাহলে অমিতাভ বচ্চন আপনার কাছে শুধুই শ্বশুর?”— ঐশ্বর্য হেসে উত্তর দেন, “হ্যাঁ, তবে ‘শুধুই’ বললে ঠিক হবে না। তাঁর প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা আছে। উনি এবং মা (জয়া বচ্চন)— দু’জনেই আমার জীবনে ‘পা’ এবং ‘মা’-র মতো। তাঁদের স্নেহ ও গ্রহণযোগ্যতার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।”

ঐশ্বর্যের এই মন্তব্য আজও অনুরাগীদের কাছে প্রাসঙ্গিক। কারণ, বচ্চন পরিবারের গ্ল্যামার আর ঐতিহ্যের মধ্যে থেকেও তিনি নিজের সরলতা ও শ্রদ্ধাবোধ দিয়ে জায়গা করে নিয়েছেন সকলের হৃদয়ে। আজও তাঁর সৌন্দর্যের পাশাপাশি পারিবারিক সম্পর্কের প্রতি সম্মানই তাঁকে আলাদা করে তোলে বলিউডের অনেকের থেকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole