Weather Update : একাধিক নিম্নচাপের জেরে ভিজছে রাজ্য, দক্ষিণবঙ্গে রবিবারও বৃষ্টির সম্ভাবনা, শীতের দেখা নেই এখনও

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এক নিম্নচাপ কাটতে না কাটতেই তৈরি হচ্ছে আরও এক নতুন নিম্নচাপ(Weather Update)। তার জেরেই ভিজছে গোটা রাজ্য (West Bengal Weather)। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে(Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা (Partly Cloudy Sky) আকাশ দেখা যেতে পারে। যদিও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতার (Kolkata Weather) পার্শ্ববর্তী এলাকায় রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলের জেলাগুলিতে (Coastal Districts) তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।

আরও পড়ুন : Blue Light : রাতে আলোতে বেশি থাকা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, সতর্ক করেছেন গবেষকরা

এরপর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া (Weather Update) ফিরে আসবে। দিন এবং রাতের তাপমাত্রা (Temperature) থাকবে প্রায় একই রকম। তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প (Humidity) থাকার কারণে ভ্যাপসা গরমের (Sultry Weather) অনুভূতি অব্যাহত থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস, নভেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে শীতের (Winter) কোনও আভাস নেই। এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়ার (Cold Wind) প্রবেশ শুরু হয়নি। ফলে নভেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে গরম ভাব থেকেই মুক্তি নেই। আবহবিদদের মতে, শীতের প্রকৃত আমেজ পেতে দক্ষিণবঙ্গবাসীকে ডিসেম্বর (December) পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Update) আবহাওয়া এখনও বৃষ্টিমুখর। টানা কয়েকদিন ধরে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। রবিবারও ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। আকাশ পরিষ্কার (Clear Sky) থাকবে, আর তাপমাত্রা কিছুটা কমে শীতের আভাস মিলতে পারে। ফলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরবঙ্গে সকালের দিকে হালকা ঠান্ডা (Cold Morning) পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।