নিউজ পোল ব্যুরো: জ্যোতিষশাস্ত্র (Tuesday Horoscope) অনুযায়ী, শ্রীহনুমান দেবতা শক্তি, অদম্য সাহস, নিষ্ঠা এবং সুরক্ষার প্রতীক। যাদের জীবনে তার আশীর্বাদ বিরাজ করে, তাদের জীবনে ভয় বা প্রতিবন্ধকতা টিকতে পারে না। বজরঙ্গবলীর (Bajrangbali) কৃপায় এরা সর্বদা বিপদমুক্ত থাকেন এবং জীবনের কঠিন পরিস্থিতিতেও দৃঢ়চিত্তে এগিয়ে যান। বিশ্বাস করা হয়, কিছু নির্দিষ্ট রাশির জাতকরা হনুমানজির বিশেষ আশীর্বাদ লাভ করেন, যদি তারা ভক্তিভরে তাকে স্মরণ ও পূজা করেন। দেখে নেওয়া যাক, কোন চারটি রাশির (Tuesday Horoscope) উপর সর্বাধিক কৃপাদৃষ্টি রাখেন বাজরংবলী।
আরও পড়ুন: Monday Rashifal: শিবের কৃপাধন্য ৪ রাশি, সোমবারে স্মরণ করুন মহাদেবকে, দূর হবে জীবনের সব বাধা
মেষ রাশি (Aries): মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি উদ্যম, শক্তি ও কর্মস্পৃহায় ভরপুর। হনুমানজির (Bajrangbali) প্রভাব থাকলে এই রাশির জাতকরা দুর্দমনীয় আত্মবিশ্বাসে ভরপুর হন। প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজের সাহস ও অধ্যবসায়ের জোরে সাফল্যের পথ খুঁজে নেন। প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ ও লাল রঙের ফুল অর্পণ করলে তাদের সৌভাগ্য ও সাফল্য বহুগুণ বৃদ্ধি পায়।
সিংহ রাশি (Leo): সূর্যের অধিপত্যে জন্ম নেওয়া সিংহ রাশি ও হনুমানের যোগ একেবারেই আধ্যাত্মিক। কারণ হনুমান নিজেও সূর্যের মহান ভক্ত। এই রাশির জাতকদের জীবনে পরিবর্তন, সাফল্য ও সম্মানের সুযোগ আসে হনুমানের কৃপায় (Tuesday Horoscope)। নেতৃত্বের গুণে তারা সমাজে ও কর্মক্ষেত্রে নিজেকে আলাদা করে তুলতে পারেন। মঙ্গলবার ভগবান হনুমানের মূর্তিতে চন্দন ও সিন্ধুর দান করলে প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পায়।
ধনু রাশি (Sagittarius): ধনু রাশি জ্ঞানের, ধর্মের ও আধ্যাত্মিকতার প্রতীক। হনুমানজির আশীর্বাদে এই রাশির জাতকরা প্রতিটি বাধা জয় করতে পারেন দৃঢ় বিশ্বাসের মাধ্যমে। নিয়মিত হনুমান মন্দিরে প্রদীপ জ্বালানো ও “জয় বাজরংবলী” জপ করলে তাঁদের জীবনে অর্থনৈতিক স্থিতি ও মানসিক শান্তি আসে। এই রাশির জাতকরা হনুমানের আদর্শ নিষ্ঠা ও আত্মসমর্পণ নিজ জীবনে ধারণ করেন।
মকর রাশি (Capricorn): মকর রাশির জাতকরা পরিশ্রমী, ধৈর্যশীল ও বাস্তববাদী। হনুমানজির কৃপায় তাঁদের কর্মজীবনে স্থিরতা ও উন্নতি আসে। বিশেষত শনি-দোষে আক্রান্ত জাতকদের জন্য হনুমান উপাসনা অত্যন্ত শুভ। প্রতি শনিবার হনুমান মন্দিরে তেল, লাল চন্দন ও কালো তিল অর্পণ করলে কর্মফল উন্নত হয় এবং জীবনের বাধা দূর হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
