ED Raid : সাতসকালে ফের বড়সড় অভিযান ইডির! পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি বেলেঘাটায়, চাঞ্চল্য কলকাতায়

কলকাতা

নিউজ পোল ব্যুরো: সাতসকালে ফের বড়সড় অভিযান (ED Raid) চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পুর নিয়োগ দুর্নীতি মামলা (Municipal Recruitment Scam) ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কলকাতার (Kolkata) বেলেঘাটা-সহ শহরের একাধিক জায়গায় (Multiple Locations) অভিযান শুরু করেছে ইডি(ED)। তদন্তে নতুন কিছু তথ্য হাতে আসার পরই এই অভিযান বলে জানা গিয়েছে। তদন্তকারী সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি বেশ কিছু সংস্থা ও ব্যক্তির নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই এদিন সকালে বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে পৌঁছায় ইডির(ED) ছয়জন আধিকারিকের একটি দল। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ঘেরাটোপে চলছে তল্লাশি অভিযান (Search Operation)।

আরও পড়ুন :  Cyclone Mantha : ঘূর্ণিঝড় ‘মান্থা’ ঘনীভূত! অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে আজ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা  

যে বাড়িতে অভিযান চলছে, সেটি নাকি দুই ব্যবসায়ীর বিশ্বজিৎ চৌধুরী (Biswajit Chowdhury) এবং রণজিৎ চৌধুরী (Ranjit Chowdhury)-র। সম্পর্কে দু’জন ভাই। জানা গিয়েছে, বড় ভাই বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার (Textile Business) সঙ্গে যুক্ত, আর ছোট ভাই রণজিৎ যুক্ত নির্মাণ সংস্থা ও রিয়েল এস্টেটের (Real Estate Company) ব্যবসায়। ইডি(ED) সূত্রে খবর, এই দুই ব্যবসায়ীর আর্থিক লেনদেনে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তবে ঠিক কীভাবে তারা পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট করেনি তদন্তকারী সংস্থা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, পুর নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি(ED)। এর আগে অয়ন শীল (Ayan Seal)-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বলে জানা গিয়েছে।

চলতি মাসের শুরুতেই কলকাতার একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল ইডি(ED)। এমনকি রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Basu)-র সল্টলেক অফিস (Salt Lake Office) ও তার পুত্রের রেস্তরাঁতেও তল্লাশি চালানো হয়েছিল। তবে সেই সময় ইডির(ED) অভিযানকে বিশেষ গুরুত্ব দেননি সুজিত বসু। তার বক্তব্য ছিল, “প্রতিবার ভোটের আগে ওরা একই কাজ করে। বাড়ি, অফিস—সব জায়গায় যায়, কিন্তু কিছুই পায় না। এসব কেবল রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা।” তার সেই মন্তব্যের পর কিছুদিনের মধ্যেই ফের পুর নিয়োগ মামলায় নতুন তৎপরতা শুরু করেছে ইডি(ED)।তদন্তকারীদের দাবি, ধীরে ধীরে এই নিয়োগ দুর্নীতির মূল চক্রের (Main Conspiracy) কাছে পৌঁছচ্ছেন তারা। নতুন প্রমাণ ও তথ্য সংগ্রহের দৌলতেই ফের সক্রিয় হয়েছে ইডি(ED), যা ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে (West Bengal Politics)।